বিয়ের মরসুমে বিয়ের নানা ভিডিয়ো মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। তার মধ্যে কোনওটা যেমন মারামারির ভিডিয়ো, কোনওটা আবার মজার ভিডিয়োও বটে। তেমনই এক মজার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল নেট জগতে। ওই ভিডিয়োও দেখা যাচ্ছে, কনের বাবা তার জামায় একটি অনলাইন পেমেন্টের কিউআর কোড লাগিয়ে রেখেছেন। সাধারণত এই কিউআর কোডগুলি স্ক্যান করলেই টাকা পাঠানো যায় নির্দিষ্ট অ্যাকাউন্টে। কিন্তু জামার উপর কেন? ওই ব্যক্তির দাবি, মেয়েকে আশীর্বাদ করে দেওয়া নগদ টাকা তিনি অনলাইনেই নিতেৎচান নিজের অ্যাকাউন্টে। ডিজিটাল ভারতে তাই এই অভিনব পন্থার কথা ভেবেছেন তিনি।
কী দাবি কনের বাবার?

প্রসঙ্গত, বিয়ে বাড়িতে অতিথি হিসেবে নিমন্ত্রিত থাকলে কিছু না কিছু উপহার নিয়ে যান প্রত্যেকেই। কেউ যেমন পোশাক দেন, কেউ আবার ঘরোয়া নানা জিনিস দিতে ভালোবাসেন। তবে অনেকেই উপহার হিসেবে বর বা কনের হাতে নগদ টাকা ধরিয়ে দেন। একটি খামে করে নির্দিষ্ট অঙ্কের টাকা তাঁরা দিয়ে থাকেন। এই টাকাটাই উপহার হিসেবে অনলাইনে নিতে চেয়েছেন ওই কনের বাবা।
আরও পড়ুন - TMC SIR Helpdesk: ৪ নভেম্বর থেকে চালু তৃণমূলের হেল্পডেস্ক, কী কী পরিষেবা মিলবে? দেখে নিন একঝলকে
ভিডিয়োতে কী দেখা যাচ্ছে?
{{/usCountry}}ভিডিয়োতে কী দেখা যাচ্ছে?
{{/usCountry}}ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে একটি বিয়েবাড়ি। সেখানে হাসি মুখে সমস্ত অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন কনের বাবা। তার পরেই তাঁর বুকের কিউআর কোডের দিকে চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছেন তিনি। অতিথিদের যারা ‘শগুন’ বা আশীর্বাদ হিসেবে টাকা দেবেন, তারা ওই কিউআর কোডে পেমেন্ট করছেন।
নেটিজেনদের কী প্রতিক্রিয়া
নেটিজেনদের মধ্যে এই ভিডিয়ো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারও কারও কথায়, ডিজিটাল ভারতের যথার্থ প্রতিফলন ঘটেছে এই ভিডিয়োতে। বুদ্ধিমানের মতো কাজই করেছেন ওই ব্যক্তি। তবে অনেকের কথায়, নিজের খরচ কমাতেই এই অভিনব পন্থায় সাহায্য নিয়েছেন তিনি। তবে এর পাশাপাশি জুটেছে নানা কটূক্তিও। অনেকের কথায়, টাকা ভিক্ষা করছেন ওই ব্যক্তি। অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন ভিক্ষা করার জন্য।