Cause of Arthritis: এই অভ্যাসগুলো বাতের ব্যথা বাড়িয়ে দিচ্ছে, আপনারও এরকম অভ্যাস আছে নাকি
শুধু বেশি বয়সে নয়, অনেকেই কম বয়স থেকেই বাতের ব্যথায় ভোগেন। এর পিছনে যেমন জন্মগত কিছু কারণ থাকতে পারে, তেমনই থাকতে পারে কিছু অভ্যাস।
অনেকেই বাতের ব্যথায় ভোগেন। জন্মগত কারণে হাড়ের নানা সমস্যা দেখা দেখা অনেক সময়ে। সেই কারণে বাতের ব্যথা হতেই পারে। কিন্তু এর বাইরেও আছে কিছু অভ্যাসগত কারণ। এর ফলে যে কোনও বয়সেই বাতের সমস্যা দেখা দিতে পারে।

সম্প্রতি অর্থোপেডিক চিকিৎসকরা জানিয়েছেন, কিছু কিছু অভ্যাসের প্রতি আমাদের নিয়মিত নজর রাখা উচিত। এই অভ্যাসগুলোই অনেক সময়ে বাতের ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বাতের ব্যথার জন্য তিনি মূলত পাঁচটি অভ্যাসকে দায়ী করেছেন। দেখে নেওয়া যাক সেগুলো কী কী।
বেশি ওজন (overweight): যাঁদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি, তাঁদের বাতের সমস্যা হওয়ার আশঙ্কাও বেশি। কারণ শরীরের অতিরিক্ত ওজনের ভার গিয়ে পড়ে পিঠ, কোমর এবং পায়ের ওপর। ফলে সেই অংশগুলোতে বাতের ব্যথার প্রবণতা বাড়ে। যাঁরা বাতের ব্যথা এড়াতে চান, তাঁরা এই ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এমনই পরামর্শ চিকিৎসকের।
ভাজাভুজি, প্যাকেটের খাবার (processed foods): ভাজাভুজি বা প্রসেসজ খাবারে বেশি মাত্রায় নুন, চিনি থাকে। এর সঙ্গে থাকে ময়দা এবং অতিরিক্ত তেল। এর সব ক’টাই ওজন বাড়িয়ে দেয়। ফলে হাড়ের সংযোগস্থলগুলোয় চাপ পড়ে। এই সমস্যা এড়াতে বাদাম, ফল বেশি করে খান।
অতিরিক্ত ফোন ব্যবহার (holding phone for excessive time): হালে অনেকেই কব্জি বা আঙুলের বাতের সমস্যায় ভোগেন। এর প্রধান কারণ স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। দীর্ঘ ক্ষণ ধরে মেসেজ টাইপ করলে আঙুল এবং কব্জির বাতের সমস্যা বাড়তে পারে। শুধু তাই নয়, এর ফলে কাঁধে বাতের সমস্যাও হতে পারে।
হাই হিলের জুতো পরা (wearing high heels): যাঁরা হাই হিল জুতো পরেন, তাঁদের osteoarthritis-এর আশঙ্কা বেড়ে যায়। কারণ এই ধরনের জুতো পরলে হাঁটার স্বাভাবিক ধরনটা বদলে যায়। তাতে কোমর, হাঁটুতে চাপ পড়ে। ফলে এই সব জায়গায় বাতের ব্যথা হতে পারে।
চোটআঘাত (injuries): অল্প বয়সে হাঁটু বা হাড়ের অন্য কোনও সংযোগস্থলে চোট লাগলে পরবর্তী কালে তা বাতের ব্যথায় পরিণত হতে পারে। এ থেকে বাঁচতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ছোটবেলার ব্যথা ফিরে আসছে দেখলেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে চলতে হবে। নাহলে বয়সের সঙ্গে সঙ্গে এই ব্যথা আরও বাড়বে।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


