ভুল ব্রা পরলে রোগের ঝুঁকি বাড়ে, তাই কেনার সময় মাথায় রাখুন এই ৪ বিষয়

৮০ শতাংশ মহিলা ভুল সাইজের ব্রা পরেন, যা খুব আশঙ্কার!

Published on: Apr 07, 2026 4:09 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পোশাক, মেকআপ বা অ্যাকসেসরিজ কেনার দিকে মহিলারা যতটা নজর দেন, তার থেকে কম নজর থাকে ব্রা কেনার সময়। অনেক মহিলাই আছেন যাঁরা জানেন না তাঁদের ব্রা-র সঠিক সাইজ কী! ফলত ভুল সাইজের অন্তর্বাস পরেই থাকেন তিনি। তবে ডাক্তারররা জানান, সঠিক সাইজের ব্রা না কিলনে ভবিষ্যতে হতে পারে বড় ক্ষতি। চলুন জেনে নেওয়া যাক ব্রা কেনার সময় কী কী খেয়াল রাখা উচিত।

ভুল ব্রা পরলে রোগের ঝুঁকি বাড়ে, তাই কেনার সময় মাথায় রাখুন এই ৪ বিষয়
ভুল ব্রা পরলে রোগের ঝুঁকি বাড়ে, তাই কেনার সময় মাথায় রাখুন এই ৪ বিষয়

কায়রোপ্রেকটিক আর অস্টিওপ্যাথি গবেষণা অনুসারে ৮০ শতাংশ মহিলা ভুল সাইজের ব্রা পরেন। যার মধ্যে ৭০ শতাংশ খুব ছোট এবং ১০ শতাংশ খুব বড় ব্রা পরেন। ভুল মাপের ব্রা পরলে একজন মহিলার পিঠে ব্যথা, কাঁধে ব্যথা, ফুসকুড়ি-সহ নানা সমস্যা দেখা দিতে পারে। আর এসবের থেকে পরিত্রাণ পেতে দরকার সঠিক মাপের অন্তর্বাস।

ভুল ব্রা পরার অসুবিধা--

  • স্তনে ব্যথা: ভুল সাইজের ব্রা পরার কারণে প্রথম যে সমস্যাটি হয় তা হল স্তনে ব্যথা। এই সমস্যাটি সেই সমস্ত মহিলাদের বেশি ভোগ করে যাদের স্তন ভারি, যারা বেশি ব্যায়াম করেন বা যারা প্রি মেনোপজ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।
  • পিঠে ব্যাথা: গবেষণায় দেখা গিয়েছে যে নারীদের স্তন বড় এবং ভুল মাপের ব্রা পরেন তাদের পিঠে ব্যথা বেশি হতে পারে।
  • কাঁধ ও ঘাড়ে ব্যথা: বড় স্তনের মহিলারা ভুল ব্রা পরলে কাঁধ এবং ঘাড়ে ব্যথা অনুভব করতে পারে। আসলে, চওড়া স্ট্র্যাপ-সহ ব্রা যা ভারি স্তনের মহিলাদের কথা রেখে বানানো হয়। কিন্তু সাইজের চেয়ে ছোট ব্রা পরলে কাফের থেকে স্তন বেরিয়ে থাকে।
  • ব্যক্তিত্বের অবনতি ঘটে: টি-শার্ট বা টপের সাথে ভুল মাপের ব্রা পরলে পুরো লুকটাই নষ্ট হয়ে যেতে পারে। এমনকী, দেখতেও খুব বাজে ও বেঢপ লাগে।

ব্রা কেনার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন--

  • মনে রাখবেন, ব্রা এর স্ট্র্যাপ টাইট হওয়ার সাথে সাথে এর স্ট্র্যাপের ইলেস্টিক যেন আরামদায়ক এবং নরম হয়।
  • ব্যান্ড সাইজ ও কাপ সাইজের ওপর নির্ভর করে আপনার ব্রা-র সাইজ। আপনার কোমরের মাপের উপর নির্ভর করে ব্যান্ড সাইজ। আর ব্রা’র কাপ সাইজ নির্ভর করে স্তনের মাপের উপর।
  • আজকাল বেশিরভাগ অনলাইন স্টোরেই ব্রা সাইজ ক্যালকুলেটর আপনি পেয়ে যাবেন। যা সঠিকভাবে পূরণ করলেই আপনি জানতে পারবেন আপনার সঠিক ব্রা-র মাপ।
  • ডিপার্টমেন্টাল স্টোর হলে ট্রায়াল রুমে গিয়ে ব্রা ট্রাই করুন। কাপ মেজারমেন্ট এবং ব্যান্ডের মাপ সঠিক থাকার পরেও অনেক সময় কোনও একটি ব্রা আপনার জন্য সঠিক নাও হতে পারে। অনলাইনে অর্ডার করলেও তেমনটা করতে পারেন। দোকান থেকে কিনলে আপনি সেই সুবিধে নাও পেতে পারেন।
  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More