Weight Loss Important Tips: ওজন কমাতে রোজ জোরে হাঁটেন কি? জানেন এর সঠিক পদ্ধতি কেমন হওয়া উচিত! টিপস একনজরে

Weight Loss Important Tips: কতটা সময়ে কতটা দূর হাঁটা হচ্ছে, তা স্থির করা অত্যন্ত প্রয়োজনীয়। শুধু তাই নয়, চলার সময় চলার গতি ও চলার ধরণের ওপর অনেকটাই নির্ভর করে রয়েছে ওজনের কমতি ও বেড়ে যাওয়ার ঘটনা।

Published on: May 11, 2026, 19:10:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Weight Loss Important Tips: প্রতিদিনের রুটিনে অনেকেই স্পিড ওয়াক বা জোরে হাঁটাকে রেখে দিয়েছেন। তবে ওজন কমানোর জন্য হাঁটার ক্ষেত্রে বেশ কয়েকটি পদ্ধতি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকেই রোজ সকালে স্পিড ওয়াক করে থাকেন, তবে তারপরও কিছুতেই কমছে না তাঁদের ওজন! এই ক্ষেত্রে পদ্ধতিগত কিছু সমস্যা থেকে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন ৫০০ ক্যালোরি বার্ন করার জন্য বেশ কয়েকটি পদ্ধতিকে রপ্ত করা প্রয়োজন বলছেন, বিশেষজ্ঞরা। যদি কেউ হেঁটে দেহের বাড়তি মেদ কমাতে চান, তাহলে তাঁর জন্য রয়েছে বিশেষজ্ঞদের বেশ কয়েকটি টিপস।

ওজন কমাতে রোজ জোরে হাঁটেন কি? জানেন এর সঠিক পদ্ধতি কেমন হওয়া উচিত! টিপস একনজরে
ওজন কমাতে রোজ জোরে হাঁটেন কি? জানেন এর সঠিক পদ্ধতি কেমন হওয়া উচিত! টিপস একনজরে

কীভাবে হাঁটা উচিত?

কতটা সময়ে কতটা দূর হাঁটা হচ্ছে, তা স্থির করা অত্যন্ত প্রয়োজনীয়। শুধু তাই নয়, চলার সময় চলার গতি ও চলার ধরণের ওপর অনেকটাই নির্ভর করে রয়েছে ওজনের কমতি ও বেড়ে যাওয়ার ঘটনা। এছাড়াও আপনি দিনে হাঁটছেন না রাতে, বা কোন পরিবেশে হাঁটছেন তাও খুব উদ্বেগের বিষয়। যদি কারোর জোরে জোরে হাঁটাতে অসুবিধা থাকে, তাহলে অনেকেই অল্প অল্প করে হাঁটার গতি বাড়াতে পারেন। তবে যতক্ষণ হাঁটছেন ততক্ষণে নডর রাখতে হবে ঘড়ির কাঁটার দিকেও।

খাওয়ার পর কী হাঁটা উচিত?

খাওয়ার পর হুঠ করে শোওয়া উচিত নয়। খাওয়ার পর হাত দুই পাশে সোজা রেখে হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাঁটার সঙ্গে সঙ্গে হাতকে খুবই দুলিয়ে দুলিয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাঁটার সময় কোনও কথা বলা যাবে না।

ব্রেক নিয়ে নিয়ে হাঁটলে লাভ নেই!

খুব আস্তে বা ব্রেক নিয়ে নিয়ে চলাফেরা করলে লাভ নেই। রোজ ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত হাঁটা তলা জরুরি । এর থেকে কম করলে ১০ মিনিট পর্যন্ত স্পিড ওয়াক প্রয়োজন। অনেকেই ওজন কমানোর জন্য হাঁটাকে পাওয়ার ওয়াক বলে থাকেন। সঠিক পদ্ধতিতে এই হাঁটাহাঁটি করা গেলে প্রতিদিন ৫০০ ক্যালোরি বার্ন হয় বলে জানা যায়। ব্রেক না নিয়ে যদি প্রতি ঘণ্টায় ৪ থেকে ৫ মাইল হাঁটা যায়, তাহলে তা শরীরের মেদ ঝরাতে সাহায্য করে।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More