World cancer day: ফুসফুস ক্যানসারের ৬ লক্ষণ এড়িয়ে যান অনেকেই, আপনি সতর্ক তো
World cancer day: বিশ্ব ক্যানসার দিবসে প্রতিবছর পালিত হয় ৪ ফেব্রুয়ারি। সারা বিশ্বের মারাত্মক ক্যানসারগুলির মধ্যে অন্যতম হল ফুসফুস ক্যানসার। কোন কোন লক্ষণ দেখলেই আগে থেকে এই বিষয়ে সতর্ক হবেন।
প্রতিবছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যানসার দিবস। ক্যানসারের মতো মারণরোগ নিয়ে মানুষকে সচেতন করতেই এই বিশেষ উদ্যোগ।

সারা বিশ্বে যে ক্যানসারগুলিতে রোগীর মৃত্যু সবচেয়ে বেশি তার মধ্যে প্রধান হল ফুসফুস ক্যানসার। ঠিক সময়ে চিকিৎসা করালে অতি ভয়ানক ক্যানসার থেকেও সেরে ওঠা যায়। তাই কিছু লক্ষণ দেখে আগে থেকেই সতর্ক হতে হবে।
অন্যান্য ক্যানসারের মতো ফুসফুস ক্যানসারেও বেশ কিছু লক্ষণ দেখা দেয়। এই লক্ষণগুলি দেখা দিলে আগে থেকে সতর্ক হওয়া জরুরি। প্রচণ্ড কাশি ফুসফুস ক্যানসারের প্রাথমিক লক্ষণ। যত দিন যায়, কাশি তত বাড়তে থাকে। আর প্রায়ই কাশি হতে থাকে। এমন লক্ষণ দেখলে দ্রুত সতর্ক হন।
কাশির সঙ্গে রক্ত বেরিয়ে আসাও ফুসফুস ক্যানসারের লক্ষণ। এই উপসর্গে কাশি হলে একসময় কফের সঙ্গে লালচে রক্ত বেরোতে থাকে। ফুসফুসের ভিতর ক্যানসার কোষ যত বাড়তে থাকে, ততাই শ্বাস নিতে কষ্ট হয়। বুকে ব্যথার লক্ষণ ছাড়াও শ্বাসকষ্ট একটি বড় লক্ষণ। চিকিৎসকরা এই ব্যাপারে সতর্ক হতে বলেন।
ফুসফুস ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে আরেকটি হল বুকে ব্যথা। কাশতে কাশতে ব্যথা হওয়া ছাড়াও এমনি সময়েও বুকে ব্যথা হতে থাকে। খিদে কমে যাওয়া ক্যানসারের একটি সাধারণ লক্ষণ। কোনও খাবার খেতে না চাওয়া, রোজকার খাওয়াদাওয়া কমিয়ে দেওয়া মোটেই ভালো লক্ষণ নয়। এমনটা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ওজন কমে যাওয়াও ফুসফুস ক্যানসারের অন্যতম লক্ষণ। এটি প্রায় সব ক্যানসারেরই একটি সাধারণ লক্ষণ।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


