World Chocolate Day: চকো-বারের দিন শেষ! চকলেটের প্রেমে নতুন মোড়কে কলকাতা, বিশ্ব চকলেট দিবসে মিলছে রাজকীয় ডেজার্ট

World Chocolate Day: চকলেট আর শুধু চারকোনা বার বা রঙিন মোড়কের ক্যান্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং কেক, পেস্ট্রি, ব্রাউনি, জিভে জল আনা ডেজার্ট থেকে শুরু করে হরেক রকমের বেকারি আইটেমেও এর রাজকীয় ব্যবহার ক্রমশ আকাশছোঁয়া হয়েছে।

Published on: Jul 6, 2026, 21:36:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

World Chocolate Day: একসময় চকলেট মানেই ছিল শুধুই কোনো উৎসব, বিশেষ দিন বা প্রিয়জনকে উপহার দেওয়ার একটি সুন্দর উপলক্ষ। তবে সময়ের চাকা ঘোরার সঙ্গে সঙ্গে বাঙালির সেই চকলেটি ধারণার আমূল বদল ঘটেছে। এখন চকলেট আর শুধু চারকোনা বার বা রঙিন মোড়কের ক্যান্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং কেক, পেস্ট্রি, ব্রাউনি, জিভে জল আনা ডেজার্ট থেকে শুরু করে হরেক রকমের বেকারি আইটেমেও এর রাজকীয় ব্যবহার ক্রমশ আকাশছোঁয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানের ভোজনরসিক গ্রাহকদের মধ্যেও প্রিমিয়াম উপকরণ, ফিউশন স্বাদ এবং ডার্ক বা হাতে তৈরি (Handcrafted) ডেজার্টের প্রতি আগ্রহ এক ধাক্কায় বহু গুণ বৃদ্ধি পেয়েছে।

চকো-বারের দিন শেষ! চকলেটের প্রেমে নতুন মোড়কে কলকাতা
চকো-বারের দিন শেষ! চকলেটের প্রেমে নতুন মোড়কে কলকাতা

সেই কারণেই বিশ্ব চকলেট দিবসকে (World Chocolate Day) কেন্দ্র করে কলকাতার বিভিন্ন নামী ক্যাফে ও বেকারিগুলো বিশেষ বিশেষ চকলেট-ভিত্তিক নতুন পদ পরিবেশন করে এই চিরসবুজ উপাদানটিকে একদম নতুন আঙ্গিকে ভোজনরসিকদের পাতে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। এই বিশেষ তালিকায় এবার তিলোত্তমার মিষ্টিপ্রেমীদের চমকে দিতে তৈরি নিউটাউনের ‘গার্ডেন ক্যাফে’।

বাঙালির মিষ্টিমুখের তালিকায় সন্দেশ-রসগোল্লার পাশাপাশি চকলেট নিজের জায়গা পাকা করে নিয়েছে অনেক আগেই। তবে আধুনিক কলকাতার ‘ক্যাফে কালচার’ এই ভালোবাসাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সাধারণ চকলেটের বদলে এখন তরুণ প্রজন্মের পছন্দ বেলজিয়ান চকলেট, ডুলসে ডি লেচে বা ক্যারামেল বিসকফের মতো আন্তর্জাতিক ফিউশন স্বাদ।

চকলেট কেবল একটি খাবার নয়, এটি মন ভালো করার এবং আনন্দের এক দারুণ মাধ্যম। এই বিশেষ আয়োজন নিয়ে গার্ডেন ক্যাফে-র ফাউন্ডার সন্দীপ নওলাখা জানান, ‘চকলেটের এমন এক বিশেষ আকর্ষণ রয়েছে, যা মানুষকে একত্রিত করে এবং মধুর স্মৃতি তৈরি করে। বিশ্ব চকলেট দিবস উপলক্ষে সকলকে আমাদের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপনের আমন্ত্রণ জানাই।’

কলকাতার ফুড ক্রাফট ও ক্যাফে সংস্কৃতি যেভাবে বিশ্বমানের চকলেটি স্বাদকে আপন করে নিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। তাই আর দেরি কেন? বিশ্ব চকলেট দিবসের এই মিষ্টি আবহে চকলেটের এই রাজকীয় স্বাদের স্বাদ নিতে এবং বন্ধুদের সাথে নতুন স্মৃতি তৈরি করতে এই উইকএন্ডেই ঢুঁ মেরে আসতে পারেন নিউটাউনের গার্ডেন ক্যাফেতে।