বিনা তেলে হবে মাংস রান্না, দেখে নিন পিপার চিকেনের রেসিপি

ওজন বা কোসেস্টেরল বেড়ে যাওয়া নিয়ে আর ভাবতে হবে না আপনাকে!

Published on: Apr 11, 2026 12:34 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কোলেস্টেরল বা ওজন বেড়ে গেলে অনেকেই রান্নায় কম তেল ব্যবহার করেন। তবে এমন কিছু খাবার আছে যা একদম বিনা তেলেও রান্না করতে পারেন আপনি। আর সেটা খেতে ও দেখতেও হবে খুব সুস্বাদু। চলুন জেনে নেই একদম তেল ছাড়া শুধু দই আর গোটা মশলা দিয়ে কীভাবে বানাবেন চিকেন। ভাত-রুটি দুটোর সাথেই খেতে পারবেন।

বিনা তেলে হবে মাংস রান্না, দেখে নিন পিপার চিকেনের রেসিপি
বিনা তেলে হবে মাংস রান্না, দেখে নিন পিপার চিকেনের রেসিপি

উপকরণ

মাংস (৫০০ গ্রাম), আদা-রসুন বাটা (২ চা চামচ), লেমন জেস্ট (১/২ চা চামচ), ঘন দই ফেটিয়ে নিয়ে (২ টেবিল চামচ), পেঁয়াজ কুচনো (ছোট মাপের ২টো), গোলমরিচ গুঁড়ো (১ চা চামচ), কসুরি মেথি (১ চা চামচ), লেবুর রস (১ চা চামচ), নুন (স্বাদমতো), গরম মশলা গুঁড়ো (১ চা চামচ), গোটা গরম মশলা (লবঙ্গ-গোলমরিচ-এলাচ দু'-তিনটে করে)

পদ্ধতি

গোটা মশলা বাদে সব উপকরণ দিয়ে চিকেন ভালো করে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিট। এবার গ্যাসে কম আঁচে ফ্রাইপ্যান বসিয়ে গরম হলে আঁচ কমিয়ে গোটা মশলা দিয়ে ড্রাই রোস্ট করে নিন। এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন প্যানে। ভালো করে কষাতে থাকুন ঢাকা দিয়ে দিয়ে। তেল না থাকায় আঁচ কমিয়েই রান্না করতে হবে আপনাকে। মাংস থেকে জল ছাড়লে তাতেই আপনার চিকেন সেদ্ধ হয়ে যাবে। প্রয়োজনে অল্প আরেকটু জল দিন। সেদ্ধ হয়ে এলে কুচনো কাঁচালঙ্কা আর ধনেপাতা দিয়ে দিন প্যানে। নাড়াচাড়া করে নামিয়ে নিন।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More