Bangladesh Army Accident Latest Update: সামরিক মহড়ার সময় দুর্ঘটনায় মৃত্যু বাংলাদেশ সেনার দুই জওয়ানের। বাংলাদেশের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিবৃতি উদ্ধৃত করে সেই দেশের সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলছিল। অনুশীলনের অংশ হিসেবে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয়। সেইসময় দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয়েছে দুই জওয়ানের। তাছাড়া আহত হয়েছেন এক অফিসার। তাঁকে তড়িঘড়ি আকাশপথে ঢাকার সামরিক হাসপাতালে উড়িয়ে আনা হচ্ছে বলে আইএসপিআরের তরফে জানানো হয়েছে।
কীভাবে দুর্ঘটনা? তা এখনও স্পষ্ট নয়
অনুশীলনের সময় দুর্ঘটনা, মৃত্যু হল বাংলাদেশের সেনাবাহিনীর দুই জওয়ানের। (বাঁ-দিকের ছবি সৌজন্যে ফেসবুক এবং ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
{{^htLoading}} {{/htLoading}}
তবে কী কারণে সেই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। আইএসপিআরের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টির তদন্ত করে দেখা হবে। তারপরই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।
ঘটনার সময়ের যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ট্যাঙ্ক থেকে গোলা ছোড়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু সেই গোলা নির্দিষ্ট টার্গেটের দিকে ছুটে যায়নি। বরং ট্যাঙ্কেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা যথেষ্ট বেশি ছিল। সেই পরিস্থিতিতে ছিটকে পড়েন ট্যাঙ্কে থাকা কমপক্ষে এক জওয়ান। পরবর্তীতে বাংলাদেশ সেনার তরফে দুই জওয়ানের মৃত্যুর খবর জানানো হয়।
আর তারপর বাংলাদেশের সামরিক অস্ত্রের মান নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এমনিতে ২০২৬ সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী, বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে সামরিক শক্তির নিরিখে বাংলাদেশ ৩৭ নম্বরে আছে। বাংলাদেশের সেনার আছে ৩২০টি ট্যাঙ্ক আছে। তার মধ্যে ব্যবহারের জন্য প্রস্তুত আছে ২২৪টি। গাড়ি আছে ১১,৫৮৪টি। সেলফ-প্রপেলড আর্টিলারির সংখ্যা ৩৬। সেইসঙ্গে বাংলাদেশ সেনার ঝুলিতে এমএলআরএস আছে ১০৩টি।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Bangladesh Army Accident Latest Update: ছোড়ার সময় ট্যাঙ্কেই ফাটল গোলা, বাংলাদেশ সেনার ২ জওয়ানের মৃত্যু অনুশীলনের মধ্যে
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks