Arunachal Siang Dam Project Violence: বায়ুসেনার বিমানে তড়িঘড়ি ২ কোম্পানি RAF গেল অরুণাচলে, সিয়াং বাঁধ নিয়ে হিংসা কেন?

Arunachal Siang Dam Project Violence: ভারতীয় বায়ুসেনার বিমানে করে সিআরপিএফের দু'কোম্পানি RAF নিয়ে যাওয়া হল অরুণাচল প্রদেশে। প্রস্তাবিত সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প-বিরোধী বিক্ষোভের জেরে হিংসা ছড়িয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে।

Published on: Oct 25, 2026, 15:14:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Arunachal Siang Dam Project Violence: অরুণাচল প্রদেশে তড়িঘড়ি সিআরপিএফের দু'কোম্পানি র‍্যাফ পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে প্রস্তাবিত সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প-বিরোধী বিক্ষোভের সময় পাসিঘাটে যে হিংসা ছড়িয়েছে, তার প্রেক্ষিতে আকাশপথে দু'কোম্পানি র‍্যাফ উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবি মুম্বই থেকে ভারতীয় বায়ুসেনার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে করে পাসিঘাটে নিয়ে গিয়ে আজই মোতায়েন করে দেওয়া হবে দু'কোম্পানি র‍্যাফকে (প্রতিটি কোম্পানিতে ২৫০ জন থাকেন মোটামুটি)।

ভারতীয় বায়ুসেনার বিমানে করে সিআরপিএফের দু'কোম্পানি RAF নিয়ে যাওয়া হল অরুণাচল প্রদেশে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ভারতীয় বায়ুসেনার বিমানে করে সিআরপিএফের দু'কোম্পানি RAF নিয়ে যাওয়া হল অরুণাচল প্রদেশে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

হিংসা সামাল দিয়েছে অরুণাচলে থাকা CRPF

ওই প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন যে ইতিমধ্যে হিংসা-কবলিত এলাকায় সিআরপিএফের একাধিক ইউনিট মোতায়েন করা হয়েছে। অরুণাচলে এমনিতে স্থায়ীভাবে সিআরপিএফের দুই-তিন ব্যাটেলিয়ন মোতায়েন করা থাকে। শুক্রবার ওই ব্যাটেলিয়নের সদস্যরাই বিক্ষোভ সামাল দিয়েছেন। পরিস্থিতি যাতে পুরোপুরি হাতের বাইরে বেরিয়ে না যায়, তা নিশ্চিত করেছেন। তারইমধ্যে একাধিক পুলিশ অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর একাধিক সদস্য আহত হয়েছেন।

আগুন ধরানো হয়, ভাঙচুর চালানো হয়

অরুণাচলের পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার রাতে পূর্ব সিয়াং জেলায় ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের (এনএইচপিসি) একটি অফিস এবং একটি থানায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। রাজ্য বিজেপির সভাপতি-সহ তিন রাজনীতিবিদের বাড়িতে চলে ভাঙুচর।

আরও পড়ুন: Indian Diplomat Destroys Pakistan: 'অনেক কষ্ট করেও পাকিস্তানের এমন উদাহরণ পেলাম না..', খোঁচা ভারতের, নিশানা সেনাকেও

শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

সেই হিংসার ঘটনার নিন্দা করে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানিয়েছেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তিপূর্ণ প্রতিবাদ। কিন্তু সেই বিক্ষোভ বা আন্দোলন করা উচিত আইনের সীমার মধ্যেই থেকে। এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে সম্পত্তি নষ্ট নয় বা আইন-শৃঙ্খলা ব্যাহত হয়। পাসিঘাটে যা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক। সেইসঙ্গে সমাজের সকল স্তরের মানুষের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Sonam Wangchuk Speech Latest Update: বাংলাদেশ, শ্রীলঙ্কায় কী হয়েছিল দেখুন..', মোদী সরকারকে 'সতর্ক' করলেন সোনম ওয়াংচুক

অরুণাচলের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ওই জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে সিয়াং, আপার সিয়াং এবং পূর্ব সিয়াংয়ে যে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা শুক্রবার মোটের উপরে শান্তই ছিল। কিন্তু বনধ উঠে যাওয়ার পরে পাসিঘাটে হিংসা ছড়িয়ে পড়ে। শনিবার ভোররাত পর্যন্ত চলে অশান্তি।

আরও পড়ুন: Union Minister on Violent Protest: 'ভারতীয়রা রাস্তায় নেমে ভাঙচুর চালায় না, যেমনটা ইউরোপে দেখছি আমরা', দাবি মন্ত্রীর

কী কারণে সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বিরোধিতা?

অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় সিয়াং নদীর উপরে ১১,২০০ মেগাওয়াটের সেই জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। যে নদী থেকে তিব্বত উৎপন্ন হয়ে অরুণাচলে প্রবেশ করে অসমের দিকে চলে যায়। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই প্রকল্পের ফলে তাঁদের বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় যেতে পারে। বিনষ্ট হয়ে যেতে পারে তাঁদের ঐতিহ্য, ইতিহাস। সরকারের তরফে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More