7th Pay Commission DA Hike Calculation: কালীপুজোর আগে DA ধামাকা, আরও বেশি হারে বাড়ানো হল মহার্ঘ ভাতা, বেতন কত বাড়বে?
7th Pay Commission DA Hike Calculation: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর বৃদ্ধির ঘোষণা করা হল। বর্ধিত ডিএ কার্যকর হবে ২০২৬ সালের জুলাই থেকে।
7th Pay Commission DA Hike Calculation: কালীপুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার পরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। তারপর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬ সালের জুলাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বাড়ছে। একইভাবে তিন শতাংশ ডিয়ারনেস রিলিফ বা ডিআর বাড়ছে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের।

এতদিন ৬০% হারে DA পাচ্ছিলেন সরকারি কর্মচারীরা
এমনিতে গত জানুয়ারিতে দু'শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে ১৮ এপ্রিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত হার ডিএ কার্যকর হচ্ছে। তার ফলে ১ জানুয়ারি থেকে ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। একইভাবে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের প্রাপ্ত ডিয়ারনেস রিলিফ বা ডিআরের হার ছিল ৬০ শতাংশ।
জুলাই থেকে বর্ধিত DA কার্যকর
আজ কেন্দ্রীয় সরকারের ঘোষণার ফলে ১ জুলাই থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় তাঁদের প্রাপ্ত ডিএ এবং ডিআরের পরিমাণ ৬৩ শতাংশে ঠেকল। যা কার্যকর হচ্ছে ২০২৬ সালের জুলাই থেকে। ফলে এরিয়ার বা বকেয়া টাকাও পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। তবে অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন করে আজ কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে।
মহার্ঘ ভাতার হিসাব, কত বাড়ল DA?
ধরা যাক, সপ্তম বেতন কমিশনের আওতায় কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেসিক স্যালারি হল ২০,০০০ টাকা। এতদিন তাঁরা ৬০ শতাংশ হারে ডিএ পেতেন। ফলে তাঁদের মাসিক ডিএয়ের পরিমাণ ছিল ১২,০০০ টাকা। এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬৩ শতাংশ হারে ডিএ পাবেন। ফলে প্রতি মাসে এবার ডিএ বাবদ তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে ১২,৬০০ টাকা। অর্থাৎ ডিএ বাবদ প্রতি মাসে ৬০০ টাকা বেশি মিলবে।
১) ২০২৬ সালের জানুয়ারি থেকে প্রাপ্ত মহার্ঘ ভাতা: ১২,০০০ টাকা।
২) ২০২৬ সালের জুলাই থেকে প্রাপ্ত মহার্ঘ ভাতা: ১২,৬০০ টাকা।
৩) মহার্ঘ ভাতা বাড়ছে ৬০০ টাকা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


