8th Pay Commission DA Latest Update: DA নিয়ে পুরনো ৩ দাবিই কার্যকর হচ্ছে অষ্টম বেতন কমিশনে? ২০ বছর আগে লুকিয়ে 'রহস্য'

8th Pay Commission DA Latest Update: মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে দু'দশকের পুরনো তিনটি দাবি অবশেষে কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশনে? পুরনো সেই তিনটি দাবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হল।

Published on: Oct 28, 2026, 11:58:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

8th Pay Commission DA Latest Update: অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অপেক্ষার মধ্যেই চর্চায় উঠে এল দু'দশক পুরনো তিনটি দাবি। ২০ বছর আগে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের তরফে যে তিনটি দাবি করা হয়েছিল, তা পেশ করা হয়েছে অষ্টম বেতন কমিশনের কাছেও। মূলত মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) সংক্রান্ত সেই তিনটি দাবি ছিল। তাতে সেইসময় মঞ্জুরি মেলেনি। তবে নয়া আশা নিয়ে অষ্টম বেতন কমিশনে সেইসব দাবিপূরণ হবে বলে আশাবাদী বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা।

অষ্টম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা নিয়ে অত্যন্ত আশাবাদী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী)
অষ্টম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা নিয়ে অত্যন্ত আশাবাদী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী)

প্রতি ৩ মাসে DA-র পরিবর্তন

সাধারণত বর্তমানে বছরে দু'বার মহার্ঘ ভাতার হেরফের করা হয়ে থাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। একবার ডিএ বাড়ানো হয় জানুয়ারিতে। আর দ্বিতীয়বার জুলাই থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর করা হয়। তবে বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে দাবি করা হয় যে বছরে তিনবার মহার্ঘ ভাতা বাড়াতে হবে।

বেসিক স্যালারির সঙ্গে DA যুক্ত করা

বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে দাবি করা হয় যে মহার্ঘ ভাতা ২৫ শতাংশের বেশি হয়ে গেলেই তা বেসিক স্যালারির সঙ্গে যুক্ত করে দিতে হবে। বর্তমানে এটা এখন হয় না। এখন যেমন সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ হল ৬০ শতাংশ।

আরও পড়ুন: Abhijeet Dipke Political Future: শেষে BJP জোটে যোগ দিচ্ছেন অভিজিৎ দীপকে? কেন্দ্রীয় মন্ত্রী বললেন ‘ও এলে ভালো হবে’

আয়কর থেকে রেহাইয়ের দাবি

কর্মচারী সংগঠনগুলির তরফে দাবি করা হয় যে মহার্ঘ ভাতাকে আয়করের আওতার বাইরে রাখতে হবে। মুদ্রাস্ফীতিকে সামাল দেওয়ার জন্য সেই দাবি করা হয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে।

আরও পড়ুন: Indian Defence Export to Europe: ইউরোপে ভারতের অস্ত্রশস্ত্রের রফতানি বাড়ল ১,৬৬৫%, ৪ বছরে হল প্রায় ৮৩০০ কোটি টাকা

ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনে ধাক্কা, অষ্টমে পূরণ হবে দাবি?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের তরফে দাবি করা হয়েছে, ওই তিনটি দাবিই ষষ্ঠ বেতন কমিশনের কাছে তুলে ধরা হয়েছিল। তবে তাতে সবুজ সংকেত মেলেনি। তারপর সপ্তম বেতন কমিশনের আওতায় যাতে ওই তিনটি দাবিপূরণ করা হয়, তা নিয়ে আবেদন জানানো হয়নি। কিন্তু সপ্তম বেতন কমিশনের তরফে যে সুপারিশ করা হয়েছিল, তাতে এরকম কোনও বিষয় ছিল না। এবার অষ্টম বেতন কমিশন নিয়ে আশায় বুক বাঁধছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুন: Pakistan Import from India: ৩ মাসেই ভারতের থেকে পাকিস্তানের রফতানি বাড়ল ৬৮.৯%, বাংলাদেশের উপরে মেটাল ‘রাগ’

যাঁরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় আরও একদফায় ডিএ বৃদ্ধির অপেক্ষায় আছেন। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছে যে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট মহলের আশা, আজই সেই ঘোষণা করা হতে পারে। যে বর্ধিত ডিএ কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More