Vande Mataram on Independece Day 2026: স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার গাওয়া হবে ‘বন্দে মাতরম’, পতাকা উত্তোলন কখন?

Vande Mataram on Independece Day 2026: লালকেল্লায় স্বাধীনতা দিবস পালন করা হবে। আর সেখানে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হবে। তারইমধ্যে এবারের থিমও ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক। থিম হিসেবে ‘যুবশক্তি’ বেছে নেওয়া হয়েছে।

Published on: Aug 10, 2026, 18:24:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Vande Mataram on Independece Day 2026: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রথমবার ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। এবারের ১৫ অগস্ট রাজধানী দিল্লিতে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের নয়া ক্রমবিন্যাসের বিষয়টি ব্যাখ্যা করে প্রতিরক্ষা সচিব আরকে সিং বলেছেন, ‘এই প্রথমবার আমরা এরকম ক্রমবিন্যাস মেনে (স্বাধীনতা দিবসের) অনুষ্ঠান করছি। (প্রথমে) তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) লালকেল্লায় আসবেন। এরপর জাতীয় জাতীয় স্তোত্র (বন্দে মাতরম) গাওয়া হবে। সেইসময় সবাই দাঁড়িয়ে থাকবেন। এরপর তিনি (প্রধানমন্ত্রী) পতাকা উত্তোলন করবেন এবং জাতীয় সংগীত (জনগণমন) গাওয়া হবে।’

লালকেল্লায় স্বাধীনতা দিবস পালন করা হবে। আর সেখানে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
লালকেল্লায় স্বাধীনতা দিবস পালন করা হবে। আর সেখানে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

ভারতীয় বায়ুসেনার বিশেষ স্যালুট

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফুলের মাধ্যমে ‘বন্দে মাতরম’-র আবহ প্রদর্শিত হবে। এনসিসির ক্যাডেট এবং এবং মাই ভারতের স্বেচ্ছাসেবকরা লালকেল্লার প্রাচীরের উল্টোদিকের জ্ঞানপীঠে ‘বন্দে মাতরম’ ফুটিয়ে তুলবে। সেইসঙ্গে ‘বন্দে মাতরম’-র ১৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার একটি ব্যানার বহন করবে এবং লালকেল্লায় সমবেত জনতার উপরে পুষ্পবৃষ্টি করবে।

আরও পড়ুন: Independence Day 2026 Speech in Bengali: স্বাধীনতা দিবসে স্কুলে ভাষণ দিতে হবে? বিপ্লবীদের স্মরণ করে এটা বলুন, মুগ্ধ হবেন

কারা কারা ডাক পাচ্ছেন লালকেল্লার অনুষ্ঠানে?

এমনিতে এবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রায় ৫,০০০ জন বিশেষ অতিথি উপস্থিত থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাতীয় উদ্ভাবন কর্মসূচির আওতাধীন তরুণ প্রজন্মের উদ্ভাবক, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের আওতাধীন ইন্টার্নরা, বিভিন্ন প্রকল্পের আওতাধীন স্টার্ট-আপের প্রতিনিধিরা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় সেরা হওয়া প্রতিনিধি, স্টার্ট-আপ ইন্ডিয়া সিড ফান্ডের আওতাধীন সেরা স্টার্ট-আপের প্রতিনিধিরা, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দিল্লির সরকারি স্কুলের পড়ুয়ারা থাকবেন। তাছাড়াও আরও অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।

আরও পড়ুন: Bengal Deep Sea Port Latest Update: বাংলায় গভীর সমুদ্র বন্দরের বড় কাজ শেষ হতে পারে ২০২৬ সালেই! মুখিয়ে আদানি, JSW-রা

লালকেল্লায় স্বাধীনতা দিবসের এবারের থিম যুবশক্তি

তারইমধ্যে এবার স্বাধীনতা দিবসের থিম হচ্ছে যুব প্রজন্মের শক্তি। মাসখানেক আগেই যখন জেন-জি এবং যুবপ্রজন্মের প্রতিবাদে উত্তাল হয়েছে দিল্লি, সেই আবহে যুব প্রজন্মের থিম বেছে নেওয়া হয়েছে। প্রতিরক্ষা সচিব বলেন, ‘এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুবশক্তিকেও বিশেষভাবে তুলে ধরা হবে এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে ভারতের তরুণ প্রজন্মের অবদানকে স্বীকৃতি জানানো হবে।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More