8th Pay Commission Salary Hike Proposal: ৪০০ শতাংশ স্যালারি বৃদ্ধি! নয়া বেতন কমিশন নিয়ে জমা পড়ল একগুচ্ছ প্রস্তাব, কী?
8th Pay Commission Latest Update: নয়া বেতন কমিশনের ঘোষণা ইতিমধ্যে করে দিয়েছে সরকার। আর সেই আবহেই সরকারের কাছে নয়া প্রস্তাব দেওয়া হল। যে তালিকায় ৪০০ শতাংশ স্যালারি বা বেতন বৃদ্ধির বিষয়টিও আসে। কী কী প্রস্তাব আছে?
8th Pay Commission Latest Update: অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় আছেন লাখ-লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তারইমধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সংগঠনগুলির সমন্বয়ে গঠিত জাতীয় যৌথ পরামর্শদাতা কমিটি বা ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির তরফে সরকারের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এই প্রস্তাবে বেতন বৃদ্ধি, নতুন ফিটমেন্ট ফ্যাক্টর ফর্মুলা এবং পুরোনো পেনশন স্কিম (OPS) ফিরিয়ে আনার মতো একাধিক বড় দাবি পেশ করা হয়েছে।

ন্যূনতম বেতন এবং ফিটমেন্ট ফ্যাক্টরের নতুন ফর্মুলা
কর্মী সংগঠনগুলির দেওয়া প্রস্তাবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর এবং ন্যূনতম বেতনের ওপর। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ। কর্মী সংগঠনগুলির দাবি, বিগত কয়েক বছরে মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির হার যেভাবে আকাশছোঁয়া হয়েছে, তাতে বর্তমান বেতন কাঠামো একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee FIR: 'হিন্দু হিসেবে রিস্ক লাগছিল...', মমতার বিরুদ্ধে দায়ের FIR, বিস্ফোরক আইনজীবী
৫টি ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব
ইন্ডিয়ান রেলওয়ে টেকনিকাল সুপারভাইজার্স অ্য়াসোসিয়েশন নামে একটি সংগঠনের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছে. তাতে কোনও কোনও সিনিয়র অফিসারের বেতন বাড়তে পারে ৪০০ শতাংশও। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, একটি নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তে পাঁচটির প্রস্তাব দেওয়া হয়েছে।
১) লেভেল ১ থেকে লেভেল ৫: ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯২
২) লেভেল ৬ থেকে লেভেল ৮: ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৫
৩) লেভেল ৯ থেকে লেভেল ১২: ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮
৪) লেভেল ১৩ থেকে লেভেল ১৬: ফিটমেন্ট ফ্যাক্টর ৪.০৮
৫) লেভেল ১৭ থেকে লেভেল ১৮: ফিটমেন্ট ফ্যাক্টর ৪.০৮
আর সরকার যদি সেই প্রস্তাব মেনে নেয়, তাহলে বেতন লাফিয়ে বাড়বে। ওই প্রতিবেদন অনুযায়ী, ১৭-১৮ লেভেলের আওতায় থাকা যে কর্মচারীদের বেসিক স্যালারি ২.৫ লাখ টাকা, তাঁদের সেটা বেড়ে ১০.৯৫ লাখ টাকার মতো হয়ে যাবে। আবার ৬-৮ লেভেল কর্মীদের বেসিক স্যালারি যেখানে ৪৫,০০০ টাকার মতো, সেটা প্রস্তাবিত ফর্মুলায় বেড়ে ১.৫৭ লাখ টাকা হবে।
পুরনো পেনশন স্কিম ফেরানোর দাবি
কয়েকটি সংগঠনের তরফে পুরনো পেনশন ব্যবস্থা বা ওপিএস পুনর্বহালের বিষয়টি উত্থাপন করা হয়েছে। যদিও কয়েকটি সংগঠনের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে যে ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) পুরোপুরি বাতিল করা বাস্তবিক দিক থেকে সম্ভব নয়। সেই পরিস্থিতিতে একাধিক সংগঠনের তরফে পুরনো পেনশন ব্যবস্থার মতো সুরক্ষাবর্মের প্রস্তাব দেওয়া হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


