Bikash Ranjan Bhattacharya Case Update: নিজেকে সবথেকে শিক্ষিত ভাবেন, বাকি সবাই গাধা বা বোকা, বিকাশের বিরুদ্ধে হল অভিযোগ

Bikash Ranjan Bhattacharya Case Update: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা। বীরভূমের পুলিশ সুপারের কাছে সেই অভিযোগপত্র জমা দিয়েছেন বলে দাবি করেছেন। ওই বিজেপি নেতা কেন অভিযোগ করলেন?

Published on: May 27, 2026, 13:58:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bikash Ranjan Bhattacharya Case Update: সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অরিন্দম সাহা। সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, বীরভূমের পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র জমা দিয়েছন বিজেপি নেতা। তিনি দাবি করেছেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিকাশ যে মন্তব্য করেছেন, সেটা সংবিধান-বিরোধী। তাই পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে আপাতত বিকাশরঞ্জন কোনও মন্তব্য করেননি। যিনি সম্প্রতি একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়েছেন।

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

‘নিজেকে সবথেকে শিক্ষিত ভাবেন, বাকি সবাই গাধা বা বোকা’

তারইমধ্যে বীরভূমের ওই বিজেপি নেতা সরাসরি আক্রমণ করেছেন বিকাশকে। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজেপি নেতা কটাক্ষ করে বলেছেন যে নিজেকে সবথেকে শিক্ষিত বলে মনে করার অভ্যেস আছে বিকাশরঞ্জনের। বাকি সকলে গাধা অথবা বোকা। একজন আইনজীবী হিসেবে সিপিআইএম নেতা যে উস্কানিমূলক মন্তব্য করেছেন, তাতে তো পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন মানুষ। তাই বিকাশরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা।

আরও পড়ুন: SIR effect on Indian Citizenship: ভোটার তালিকায় নাম না থাকলেই নাগরিকত্ব হারাবেন? SIR মামলায় রায় সুপ্রিম কোর্টের

অদিতি মুন্সিদের মামলার জন্য রোষের মুখে CPIM নেতা

এমনিতে সম্প্রতিতে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর হয়ে সওয়াল করে সিপিআইএমের একাংশের রোষের মুখে পড়েছেন বিকাশরঞ্জন। তারপরও নিজের অবস্থানে অনড় থেকেছেন বর্ষীয়ান আইনজীবী তথা সিপিআইএম নেতা।

আরও পড়ুন: Mamata Banerjee FIR: 'হিন্দু হিসেবে রিস্ক লাগছিল...', মমতার বিরুদ্ধে দায়ের FIR, বিস্ফোরক আইনজীবী

বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের নিয়ে বার্তা CPIM নেতার

তারইমধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি ‘মানবিক’ হওয়ার বার্তা দেন বিকাশরঞ্জন। বুধবার বিকাশরঞ্জন বলেন, ‘শুভেন্দুবাবু (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী), একটু খোঁজ খবর নিয়ে দেখুন তিব্বতের দলাই লামা-সহ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রায় স্থায়ীভাবে বসবাস করছেন।'

আরও পড়ুন: Rain Forecast in Kolkata till 1st June: বৃষ্টির 'ট্রেলার' আজ, কাল থেকে আবহাওয়ার বড় ভোল বদল কলকাতার, হবে ঝড়, কমবে গরমও

সেইসঙ্গে তিনি বলেন, 'সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, ওই তিব্বতিদের সমস্ত সুযোগ দিয়ে মানবাধিকার রক্ষা করতে হবে। বাংলাদেশের বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন। আপনার বক্তব্যে অমানবিক ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। সংবেদনশীলতার সঙ্গে মানবিক আচরণ করে ওদের ফেরত পাঠান।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More