8th Pay Commission Latest Update: একলপ্তে ২৮৩% বাড়ছে বেসিক পে? অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এসে গেল বড় সুপারিশ

8th Pay Commission Latest Update: একলপ্তে ২৮৩ শতাংশ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক পে? অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এল বড় সুপারিশ। সেক্ষেত্রে ন্যূনতম বেসিক পে কত হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের?

Published on: Sep 30, 2026, 17:58:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

8th Pay Commission Latest Update: সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক পে ছিল ১৮,০০০ টাকা। অষ্টম বেতন কমিশনের আওতায় সেই অঙ্কটা বেড়ে কি প্রায় ৬৯,০০০ টাকায় পৌঁছে যাবে? সেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জল্পনা। আর সেই বিষয়টা যদি হয়, তাহলে একলপ্তে ন্যূনতম বেসিক পে ২৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে যাবে। কারণ ১০ বছর আগে কার্যকর হওয়া সপ্তম বেতন কমিশনের আওতায় ন্যূনতম বেসিক পে ছিল ১৮,০০০ টাকা। এবার সেটা একধাক্কায় প্রায় ৫১,০০০ টাকা বাড়তে পারে বলে জল্পনা চলছে।

অষ্টম বেতন কমিশনের সুপারিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
অষ্টম বেতন কমিশনের সুপারিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

ফিটমেন্ট ফ্যাক্টর - ৩.৮৩ থেকে ৪.৩৮?

সেই জল্পনার নেপথ্যে আছে ফিটমেন্ট ফ্যাক্টর। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ রাখার আর্জি জানানো হয়েছে একাধিক সংগঠনের তরফে। কোনও কোনও কর্মচারী সংগঠনের তরফে আবার ফিটমেন্ট ফ্যাক্টর ৪.৩৮ করারও দাবি তোলা হয়েছে। তবে শেষপর্যন্ত কোন দাবি মান্যতা পাবে, তা এখনও নির্দিষ্ট নয়। অষ্টম বেতন কমিশনের সুপারিশ হাতে পেলেই সেটা বোঝা যাবে।

আরও পড়ুন: India's 6th Generation Fighter Jet: মার্কিন নৌসেনার ষষ্ঠ প্রজন্মের ফাইটার বানাবে বোয়িং! রেসে ভারতও, পেল আরও ‘সুযোগ’

ষষ্ঠ বেতন কমিশনে ৭,০০০ টাকা ছিল, তারপর হয়েছিল ১৮,০০০ টাকা

এমনিতে ফিটমেন্ট ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান বেসিক পে'র সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করে নয়া বেসিক পে নির্ধারণ করা হয়। সপ্তম বেতন কমিশনের যেমন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ন্যূনতম বেসিক পে ছিল ৭,০০০ টাকা। সেই ৭,০০০ টাকার সঙ্গে ২.৫৭ গুণ করে সপ্তম বেতন কমিশনে ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: Election Commission: ECINET পোর্টালে বড় বদল! 'ফর্ম ৬' থেকে অতিরিক্ত ঘোষণাপত্র প্রত্যাহার নির্বাচন কমিশনের

কবে সুপারিশ জমা পড়বে অষ্টম বেতন কমিশনের?

অষ্টম বেতন কমিশনে সেই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি তোলা হয়েছে। যে কমিশন সেই বিষয়ে সুপারিশ করবে, তা গত বছরের ৩ নভেম্বর গঠিত হয়েছিল। প্রস্তাবিত সূচি অনুযায়ী, কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়া হবে সরকারের কাছে। সেইমতো অষ্টম বেতন কমিশনের সুপারিশ জমা পড়তে নিদেনপক্ষে ২০২৭ সালের ফেব্রুয়ারি বা এপ্রিল হবে মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে খাতায়কলমে ডেডলাইন শেষ হচ্ছে ২০২৭ সালের মে'তে।

আরও পড়ুন: Dubai-Tel Aviv Fligh: দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? কোড পাঠালেন পাইলটরা, সৌদিতে জরুরি অবতরণ

আর রিপোর্ট জমা পড়ার পরে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে আরও কিছুটা সময় লাগবে। সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে, অতীতের ট্রেন্ড থেকে মনে করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন সুপারিশ জমা দেওয়ার দুই থেকে তিন বছর পর থেকে সেটি কার্যকর হবে। অর্থাৎ যাবতীয় সুপারিশ কার্যকর হতে ২০২৯ সাল বা ২০৩০ সাল হতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হচ্ছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More