Bangladesh Tension: লাল কালিতে ‘আই কিল ইউ’ লেখা চিরকুট এল বাংলাদেশের জামায়েত সদস্যের বাড়িতে! ওদিকে লক্ষ্মীপুরে…

ওসমান হাদির মৃত্যুর পর থেকে অশান্তির ছবি দেখা যায় বাংলাদেশের নানান জায়গায়।

Published on: Dec 20, 2025, 17:54:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে আসতেই একের পর এক অশান্তির ছবি গোটা বাংলাদেশ জুড়ে দেখা যায়। অগ্নিসংযোগের ঘটনা ছাড়াও এক যুবককে পিটিয়ে মারধর করে তাঁর মৃতদেহে অগ্নিসংযোগের নারকীয় ঘটনা দেখে ইউনুস আমলের বাংলাদেশ। এরই মাঝে আজ বাংলাদেশের লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক জামায়েত সদস্যের বাড়িতে আসা চিরকুট নিয়ে তুঙ্গে চাঞ্চল্য।

বাংলাদেশ পুলিশের কাছে দায়ের করা হল জামায়াত সদস্যের অভিযোগ।

 REUTERS/Mohammad Ponir Hossain (REUTERS)
বাংলাদেশ পুলিশের কাছে দায়ের করা হল জামায়াত সদস্যের অভিযোগ। REUTERS/Mohammad Ponir Hossain (REUTERS)

গোটা বাংলাদেশ যখন আজ শনিবার ওসমান হাদির শেষযাত্রায় শোক প্রকাশ করছে, তখন সেদেশের কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উঠে এল এক চাঞ্চল্যকর ঘটনার খবর। শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসায় হত‍্যার হুমকি দিয়ে কেউ চিরকুট রেখে গিয়েছে বলে জানা গিয়েছে। কারা এমন রহস্যময় চিরকুটের নেপথ্যে? এই নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, আতঙ্কিত হয়ে এই ঘটনার অভিযোগ জানাতে শাহ আলম পৌঁছন থানায়। দায়ের হয় জিডি। জানা গিয়েছে, বাড়ির ব্যালকনিতে শুক্রবার সন্ধ্যার দিকে এই হুমকি দেওয়া চিরকুট দেখতে পান শাহ আলমের স্ত্রী।

( Bangladesh:মাথাচাড়া দিচ্ছে চিন, পাক প্রভাব!বাংলাদেশ '১৯৭১-র পর বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ' ভারতের জন্য, সতর্কবাণী PSCর)

( Bangladeshi Leader on Red Fort: ‘ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো হিম্মত রয়েছে, লালকেল্লা দখল করব’, বাংলাদেশি নেতার হুঙ্কার)

( Bangladesh Hadi Murder issue: ‘খুনিরা যদি বর্ডার ক্রস করে, ৫-৭ ঘণ্টায় কেমন করে গেল?’ প্রশ্ন হাদির ভাইয়ের)

( Mahalakshmi Yog: বর্ষণ হবে চন্দ্র ও মঙ্গলের কৃপা! ২২ ডিসেম্বর পর্যন্ত ধনু, কন্যা সহ লাকি কারা?)

উল্লেখ্য, বাংলাদেশে কিছুদিন আগেই ঢাকায় প্রকাশ্য রাস্তায় বন্দুকবাজের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। এরপর কিছুদিন চিকিৎসায় থাকার পর তাঁর মৃত্যু হয়। হাদির মৃত্যুর পর থেকেই অশান্তি চরমে ওঠে বাংলাদেশে। সেই আবহে শাহ আলমের বাড়িতে আসা এই চিরকুট ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিকে, আরও এক নৃশংস ঘটনায় বাংলাদেশের লক্ষ্মীপুরে ছড়িয়েছে চাঞ্চল্য। সেখানে এক বিএনপি নেতার ঘর বন্ধ করে, তালা দিয়ে বাইরে থেকে আগুন লাগানো হয়েছে। এই অগ্নিকাণ্ডে ৩ জন দগ্ধ হন। তবে ঘরে থাকা বিএনপি নেতার ছোট্ট কন্যা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। দগ্ধ হয়েছেন বিএনপি নেতা বোলাল হোসেন ও তাঁর দুই মেয়ে। মৃত্যু হয়েছে বোলাল হোসেনের ৭ বছরের ছোট্ট মেয়ে আয়েষার।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More