Aadhaar App Update: স্মার্টফোনে আধার অ্যাপ বাধ্যতামূলক হবে? বড় আপডেট দিল UIDAI
অ্যাপল, স্যামসাং এবং অন্যান্য স্মার্টফোন সংস্থাগুলি যাতে তাদের ফোনে আধার অ্যাপ প্রি-ইনস্টল করে, সেই প্রস্তাব দিয়েছিল ইউআইডিএআই। তবে এই পদক্ষেপের বিরোধিতা করেছিল এই বড় স্মার্টফোন সংস্থাগুলি। তারপরই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
স্মার্টফোনে আধার অ্যাপ বাধ্যতামূলক করার প্রস্তাবের ক্রমাগত বিরোধিতার মুখোমুখি হওয়ার পর সরকার এখন এই প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ স্মার্টফোন কোম্পানিগুলোর ফোনে আর আধার অ্যাপ প্রি-ইনস্টল করার প্রয়োজন পড়বে না। প্রকৃতপক্ষে, অ্যাপল, স্যামসাং এবং অন্যান্য স্মার্টফোন সংস্থাগুলি যাতে তাদের ফোনে আধার অ্যাপ প্রি-ইনস্টল করে, সেই প্রস্তাব দিয়েছিল ইউআইডিএআই। তবে এই পদক্ষেপের বিরোধিতা করেছিল এই বড় স্মার্টফোন সংস্থাগুলি। তারপরই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, আধার পরিচালনাকারী সরকারি সংস্থা ইউআইডিএআই জানুয়ারিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রককে বলেছিল, অ্যাপল, গুগল এবং অন্যান্য বড় স্মার্টফোন সংস্থার ফোনে আধার অ্যাপ প্রি-ইনস্টল বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা হোক। প্রসঙ্গত, আধার একটি ১২ সংখ্যার অনন্য পরিচয় নম্বর যা কোনও ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্ক্যানের সাথে সংযুক্ত। প্রায় ১৩৪ কোটি ভারতীয়ের কাছে রয়েছে আধার। ব্যাঙ্কিং এবং অন্যান্য পরিষেবায় আধারের মাধ্যমে যাচাইকরণ সম্পন্ন করা হয়। এমনকী কোভিডের পর থেকে বিমানবন্দরেও দ্রুত প্রবেশের জন্য আধার ব্যবহৃত হয়।
শুক্রবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইউআইডিএআই জানিয়েছে, স্মার্টফোনে আধার অ্যাপ বাধ্যতামূলক করার প্রস্তাব পর্যালোচনা করেছে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তারা স্মার্টফোনে আধার অ্যাপ আগে থেকে ইনস্টল করা বাধ্যতামূলক করার পক্ষে নয়। তবে বিবৃতিতে এই সিদ্ধান্তের কোনও কারণ জানানো হয়নি। তবে ইউআইডিএআই জানায়, আধার প্রি-ইনস্টলেশনের প্রস্তাব বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য প্রযুক্তি মন্ত্রক 'ইলেকট্রনিক্স শিল্পের অংশীদারদের সাথে পরামর্শ করেছে'। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দু'বছরে ষষ্ঠবারের মতো ফোনে আধার অ্যাপ প্রি-ইনস্টল করার জন্য আবেদন করা হয়।
ইউআইডিএআই-এর বক্তব্য ছিল, মোবাইলে আধার আগে থেকে ইনস্টল করার মূল উদ্দেশ্য আসলে দেশের সাধারণ মানুষের জন্য আধারের ব্যবহার সহজ করা। এরই সঙ্গে সরকারের যুক্তি, দেশের অনেক মানুষের কাছেই স্মার্টফোন থাকলেও অনেকে তা সঠিক ভাবে ব্যবহার করতে পারেন না। সেই কারণেই অনেকেই এই অ্যাপ নতুন করে ইনস্টল করতে পারে না। সেই কারণেই এই অ্যাপ যদি আগে থেকে ফোন থাকে, তাহলে পড়ে আর তা ইনস্টল করতে হয় না। এদিকে ফোনে এই অ্যাপ ইনস্টল করা থাকলেও কেউ তা ব্যবহার করবেন কি না। সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। যদিও এই অ্যাপ আগে থেকে ইনস্টল করায় আপত্তি রয়েছে মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলির।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


