Aadhaar Card Latest Update: আধার কার্ডে নয়া সুবিধা! গুগল ওয়ালেটে কীভাবে সেভ করবেন? রইল পুরো প্রক্রিয়া

Aadhaar Card Latest Update: গুগল ওয়ালেটের এই ফিচারের ফলে কয়েক কোটি আধার কার্ড ব্যবহারকারী উপকৃত হবেন। তবে মনে রাখবেন, গুগল ওয়ালেটে আধার সেভ করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

Published on: Apr 28, 2026, 15:53:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Aadhaar Card Latest Update: বর্তমান ডিজিটাল যুগে আমাদের পকেটে থাকা ফিজিক্যাল মানিব্যাগ বা নথিপত্রের জায়গা দখল করে নিচ্ছে স্মার্টফোন। এবার সেই তালিকায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এল গুগল। এখন থেকে ভারতীয় নাগরিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র ‘আধার কার্ড’ সরাসরি গুগল ওয়ালেট অ্যাপে সেভ করে রাখতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, যা সাধারণ মানুষের ডিজিটাল নথি ব্যবস্থাপনাকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে।

আধার কার্ডে নয়া সুবিধা! গুগল ওয়ালেটে সেভ করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে লাইভ মিন্ট)
আধার কার্ডে নয়া সুবিধা! গুগল ওয়ালেটে সেভ করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে লাইভ মিন্ট)

গুগল ওয়ালেট এবং আধার কার্ডের মেলবন্ধন

গুগল ওয়ালেট মূলত বিভিন্ন কার্ড, টিকিট, পাস এবং সরকারি পরিচয়পত্র ডিজিটালি স্টোর করার একটি প্ল্যাটফর্ম। এতদিন পর্যন্ত ভারতে গুগল ওয়ালেট মূলত গিফট কার্ড বা সিনেমার টিকিটের মতো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও,এখন এতে আধার কার্ড যুক্ত করার সুবিধা চালু করা হচ্ছে। এর ফলে ফিজিক্যাল কার্ড হারিয়ে যাওয়ার ভয় থাকবে না এবং প্রয়োজনে স্মার্টফোন থেকেই পরিচয়পত্র দেখানো সম্ভব হবে।

কীভাবে গুগল ওয়ালেটে আধার কার্ড যোগ করবেন?

১) অ্যাপ ডাউনলোড ও আপডেট: প্রথমে আপনার স্মার্টফোনে গুগল প্লে-স্টোর থেকে 'Google Wallet' অ্যাপটি ডাউনলোড করুন। যদি আগে থেকেই থাকে, তবে নিশ্চিত করুন যে অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করা আছে।

২) অ্যাড টু ওয়ালেট বিকল্প: অ্যাপটি ওপেন করার পর হোম স্ক্রিনে 'Add to Wallet' নামে একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

৩) আইডি পাস (সচিত্র পরিচয়পত্র) নির্বাচন: পরবর্তী অপশন থেকে 'ID Pass' বা 'Government ID' অপশনটি বেছে নিন।

আরও পড়ুন: PPF Pension Planning: PPF-তে কীভাবে বিনিয়োগ করলে মাসে ৬১,০০০ টাকা পেনশন মিলবে? রইল পুরো হিসাব

৪) ডিজি লকার সংযোগ: গুগল ওয়ালেট সরাসরি ভারতের ‘ডিজি লকার’ (DigiLocker) সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। আপনার যদি ডিজি লকারে আধার কার্ড আগে থেকেই থাকে, তবে গুগল ওয়ালেট সেটি সরাসরি সেখান থেকে ফেস (Fetch) করে নেবে।

৫) অথেন্টিকেশন: আধার কার্ড যুক্ত করার সময় আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেটি সঠিকভাবে দিলেই আপনার আধার কার্ডের ডিজিটাল কপি গুগল ওয়ালেটে সেভ হয়ে যাবে।

আরও পড়ুন: PPF Rules: ১৫ বছর নয়, আরও বাড়ানো যায় PPF-র মেয়াদ, কীভাবে করবেন? আয়করেও বিশাল সুবিধা

গুগল ওয়ালেটে আধার রাখার সুবিধা

১) সহজলভ্যতা: যে কোনও সময় ইন্টারনেটের মাধ্যমে বা অফলাইনেও আপনার ডিজিটাল আধার কার্ড অ্যাক্সেস করতে পারবেন।

২) নিরাপত্তা: গুগল ওয়ালেট বায়োমেট্রিক অথেন্টিকেশন (ফিঙ্গারপ্রিন্ট বা ফেসলক) দ্বারা সুরক্ষিত থাকে, তাই আপনার ব্যক্তিগত তথ্য থাকবে নিরাপদ।

৩) ফিজিক্যাল কার্ডের ঝামেলা মুক্তি: বারবার মানিব্যাগ থেকে কার্ড বের করার ঝামেলা বা কার্ড ভেঙে যাওয়ার ভয় থাকবে না।

৪) দ্রুত ভেরিফিকেশন: বিমানবন্দর বা রেল স্টেশনে পরিচয়পত্র দেখানোর ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর হবে।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: ৬ বারের চেষ্টা UPSC সিভিল সার্ভিসে বাজিমাত মনোজের, কোন কৌশল পালটে সাফল্য এসেছে?

গোপনীয়তা ও সুরক্ষা ব্যবস্থা

গুগল জানিয়েছে যে, ব্যবহারকারীর আধার ডাটা সম্পূর্ণ এনক্রিপ্টেড অবস্থায় থাকে। ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনও থার্ড-পাটি অ্যাপ এই তথ্য দেখতে পারবে না। আধার নম্বর বা বায়োমেট্রিক ডাটা গুগল তার সার্ভারে এমনভাবে সংরক্ষণ করে যাতে তা সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More