PPF Pension Planning: PPF-তে কীভাবে বিনিয়োগ করলে মাসে ৬১,০০০ টাকা পেনশন মিলবে? রইল পুরো হিসাব

PPF Pension Planning: পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগের জায়গা। পিপিএফে সঠিক নিয়মে বিনিয়োগ করলে আপনিও পেতে পারেন মাসে ৬১,০০০ টাকা পর্যন্ত রিটার্ন! সরকারি গ্যারান্টিযুক্ত এই স্কিমে কীভাবে কোটিপতি হওয়া সম্ভব? দেখে নিন বিনিয়োগের সম্পূর্ণ হিসাব ও জমানোর বিশেষ ট্রিকস।

Published on: Apr 12, 2026 11:47 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

PPF Pension Planning: যাঁরা বেসরকারি চাকরি করেন, তাঁদের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগের জায়গা। অনেকেই পিপিএফকে বেসরকারি ক্ষেত্রে কর্মীদের 'পেনশন প্রকল্প' হিসেবেও বিবেচনা করেন। আর সেই পিপিএফ প্রকল্পের আওতায় কীভাবে মাসিক প্রায় ৬১,০০০ টাকা পেনশন পাবেন? কীভাবে বিনিয়োগ করলে প্রতি মাসে ঘরে মাসে পেনশন বাবদ একলপ্তে প্রায় ৬১,০০০ টাকা পাবেন আপনিও? সেই বিষয়টা বুঝে নিন। আপাতত পিপিএফ প্রকল্পে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (২০২৬ সালের এপ্রিল থেকে জুলাই) সেই হারেই সুদ প্রদান করা হবে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগের জায়গা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগের জায়গা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

PPF-তে কীভাবে বিনিয়োগ ১ কোটি টাকার গণ্ডি ছোঁবে?

১) বিনিয়োগের অঙ্ক: প্রতি বছর ১.৫ লাখ টাকা।

২) সুদের হার: ৭.১ শতাংশ।

এবার ধরা যাক যে ১৫ বছরের পরে পিপিএফের মেয়াদ বাড়ালেন এবং সুদের হার ৭.১ শতাংশ থাকলেই মোট কত টাকা থাকবে, সেটা দেখে দিন -

১) ১৫ বছর: ৪০.৬৮ লাখ।

২) ২০ বছর (প্রথম দফায় ৫ বছর মেয়াদ বৃদ্ধির পরে): ৬৬.৫৮ লাখ।

৩) ২৫ বছর (দ্বিতীয় দফায় ৫ বছর মেয়াদ বৃদ্ধির পরে): ১.০৩ কোটি টাকা।

অর্থাৎ মোট বিনিয়োগের অঙ্ক এক কোটি টাকার গণ্ডি পার করতে গেলে ২৫ বছর ধরে বার্ষিক ১.৫ লাখ টাকা লগ্নি করতে হবে। আর পিপিএফ অ্যাকাউন্টে প্রতি বছর সর্বোচ্চ ১.৫ লাখ টাকাই বিনিয়োগ করা যায়।

আরও পড়ুন: PPF Rules: ১৫ বছর নয়, আরও বাড়ানো যায় PPF-র মেয়াদ, কীভাবে করবেন? আয়করেও বিশাল সুবিধা

PPF-র মাধ্যমে কীভাবে মাসিক ৬১,০০০ টাকা পেনশন মিলবে?

ধরা যাক, পিপিএফে ২৫ বছর বিনিয়োগ করলেন। পুরো ২৫ বছরই সুদের হার ৭.১ শতাংশ আছে ধরে নেওয়া হচ্ছে।

১) মোট টাকা: ১.০৩ কোটি টাকা।

২) সুদের হার: বার্ষিক ৭.১ শতাংশ।

৩) বার্ষিক সুদ: ৭.৩২ লাখ টাকা (১.০৩ কোটি টাকার ৭.১ শতাংশ)।

৪) পিপিএফ সুদ থেকে মাসিক আয়: ৭.৩২ লাখ টাকা ÷ ১২ = প্রতি মাসে ৬০,৯৮৯ টাকা।

আরও পড়ুন: Vande Bharat Sleeper Train: এই ব্যস্ত রুটে চালু হচ্ছে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার, দূরত্ব ১,০০০ কিমির বেশি!

অর্থাৎ পেনশন হিসেবে প্রতি মাসে প্রায় ৬১,০০০ টাকা পাবেন। আর পিপিএফের ১.০৩ কোটি টাকা অক্ষত থাকবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More