PPF Rules: ১৫ বছর নয়, আরও বাড়ানো যায় PPF-র মেয়াদ, কীভাবে করবেন? আয়করেও বিশাল সুবিধা

PPF Rules: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (পিপিএফ) বিনিয়োগ করলে আপনার টাকা সুরক্ষিত থাকে এবং নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ সাধারণত ১৫ বছরের হয়।

Published on: Apr 8, 2026, 18:59:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

PPF Rules: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (পিপিএফ) বিনিয়োগ করলে আপনার টাকা সুরক্ষিত থাকে এবং নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ সাধারণত ১৫ বছরের হয়। আপনার PPF অ্যাকাউন্টের মেয়াদ শেষ হতে চললে, আপনি কি এটি বাড়াতে পারবেন? যদি বাড়ানো যায়, তাহলে কতবার এবং কত বছরের জন্য এটি বাড়ানো যেতে পারে?

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (পিপিএফ) বিনিয়োগ করলে আপনার টাকা সুরক্ষিত থাকে এবং নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (পিপিএফ) বিনিয়োগ করলে আপনার টাকা সুরক্ষিত থাকে এবং নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

PPF অ্যাকাউন্টের নিয়ম কী?

পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুযায়ী, PPF অ্যাকাউন্ট ১৫ বছরে ম্যাচিওর হয়। আপনি চাইলে আপনার টাকা তুলে নিতে পারেন অথবা এই অ্যাকাউন্টটি চালিয়ে যেতে পারেন। আপনি যদি এটি চালিয়ে যেতে চান, তাহলে ম্যাচিওরিটির এক বছরের মধ্যে আপনাকে জানাতে হবে।

PPF অ্যাকাউন্টের মেয়াদ কতবার বাড়ানো যায়?

আপনি যতবার খুশি এটি বাড়াতে পারেন। তবে একবারে আপনি PPF অ্যাকাউন্ট পাঁচ বছরের জন্য বাড়াতে পারেন। পাঁচ-পাঁচ বছর করে আপনি যতবার খুশি এটি এক্সটেন্ড করতে পারেন।

আরও পড়ুন: SSC CGL 2025: SSC CGL-র প্রথম রাউন্ডের সম্ভাব্য অ্যালোকেশন লিস্ট প্রকাশিত, কাট-অফ কত হল?

PPF অ্যাকাউন্টের মেয়াদ কীভাবে বাড়াবেন?

যখন আপনার PPF অ্যাকাউন্ট ম্যাচিওর হয়, তখন এটির মেয়াদ দুটি উপায়ে বাড়ানো যেতে পারে। প্রথমত, নতুন বিনিয়োগের সঙ্গে অ্যাকাউন্ট বাড়ানো। আপনি যদি পুরনো সুদের হারেই সুদ পেতে চান, তাহলে আপনি সেই অ্যাকাউন্টটি এক্সটেন্ড করে তাতে টাকা জমা করতে পারেন। এর জন্য আপনাকে ম্যাচিওরিটির তারিখের এক বছরের মধ্যে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে ফর্ম-৪ জমা দিতে হবে।

আরও পড়ুন: UPSC Prelims Tips: UPSC প্রিলিমস পরীক্ষায় এই ৪ ভুল করবেন না, টিপস টপার শক্তি দুবের, কী কী করতে হবে?

দ্বিতীয়ত, আপনি নতুন বিনিয়োগ করতে না চান। কিন্তু আপনার পুরনো টাকার উপর সুদ পেতে চান, তাহলে এই বিকল্প বেছে নিতে পারেন। এর জন্য কোনও ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। যদি এক বছরের মধ্যে কোনও তথ্য না দেওয়া হয়, তাহলে এটি ডিফল্ট এক্সটেনশন হিসাবে ধরা হয়। এক্ষেত্রে আপনি প্রতি বছর একবার টাকা তোলার সুযোগ পাবেন, কিন্তু নতুন টাকা জমা দিতে পারবেন না।

আরও পড়ুন: Chingrighata Metro Work Update: ৪৬৭ দিনের অপেক্ষার পরে…..! চিংড়িঘাটায় মেট্রোকে কাজের ছাড় পুলিশের, কবে কবে হবে?

PPF অ্যাকাউন্টে বর্তমানে কত সুদ পাওয়া যাচ্ছে?

বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রতি বছর পিপিএফ অ্যাকাউন্টে সর্বাধিক ১.৫ লাখ টাকা জমা করা যায়। পুরনো আয়কর কাঠামোয় যাঁরা আছেন, তাঁরা ৮০সি ধারার অধীনে ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন। পিপিএফ অ্যাকাউন্টে প্রাপ্ত সুদের ক্ষেত্রেও আয়কর দিতে হয় না। ম্যাচিওরিটির পর যখন আপনি সুদ ও আসল টাকা তোলেন, তখন তার উপর কোনও কর লাগে না।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More