SSC CGL 2025: SSC CGL-র প্রথম রাউন্ডের সম্ভাব্য অ্যালোকেশন লিস্ট প্রকাশিত, কাট-অফ কত হল?
SSC CGL 2025 cut-offs: প্রকাশিত হল স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের (সিজিএল) 'ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন'-র তালিকা। ১৮ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি হয়েছে সিজিএল টিয়ার-২ স্তরের পরীক্ষা হয়।
SSC CGL 2025 cut-offs: স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের (সিজিএল) 'ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন'-র (FRTA) তালিকা প্রকাশিত হল। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-তে সেই তালিকা প্রকাশিত হয়েছে। এমনিতে গত ১৮ ডিসেম্বর সিজিএল টিয়ার-১ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। তারপর ১৮ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি হয়েছে সিজিএল টিয়ার-২ স্তরের পরীক্ষা।
'ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন'-র (FRTA) কী?
আসলে ‘ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন’ হল একটি নির্বাচন প্রক্রিয়া, যা ৩ মার্চের প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এতে ব্যবহৃত ‘স্লাইডিং মেকানিজম’, যা যোগ্য প্রার্থীদের তাঁদের পছন্দ এবং মেধার ভিত্তিতে সেরা পদ পেতে সাহায্য করে। এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য দুটি শর্ত ছিল। প্রথমত, প্রার্থীকে তাঁদের পোস্টের পছন্দ অনলাইনে পূরণ করতে হবে এবং দ্বিতীয়ত, তাঁকে টিয়ার-১ পরীক্ষার প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় সেকশন পাশ করতে হবে।
আরও পড়ুন: UPSC Prelims Tips: UPSC প্রিলিমস পরীক্ষায় এই ৪ ভুল করবেন না, টিপস টপার শক্তি দুবের, কী কী করতে হবে?
যদি কোনও প্রার্থী এই প্রাথমিক সেকশনগুলির নির্ধারিত কাট-অফ অতিক্রম করতে ব্যর্থ হন, তবে তিনি কম্পিউটার জ্ঞান পরীক্ষা (CKT) এবং টাইপিং টেস্টের (DEST) মতো পরবর্তী ধাপগুলি থেকে বাদ পড়ে যাবেন। কমিশনের তরফে জানানো হয়েছে যে যাঁরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁদের স্কোরকার্ড শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখতে পারবেন যে প্রতিটি সেকশনে কত নম্বর পেয়েছেন।
কাট-অফ মার্কস কত?
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











