...
...
Next Story

CJP Abhijeet Dipke Latest Update: 'কাপুরুষ' দীপকেদের কেরিয়ার শেষ, নেহা বোরাকে সম্মান করি, দাবি প্রাক্তন বিচারপতির

CJP Abhijeet Dipke Latest Update: ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ চার শীর্ষ নেতাকে আক্রমণ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। দাবি করলেন যে তাঁদের কেরিয়ার শেষ হয়ে গেল। বাহবা দিলেন নেহা বোরাকে।

Published on: Oct 26, 2026, 07:00:11 IST
Advertisement

CJP Abhijeet Dipke Latest Update: ‘পিস বন্ড’ স্বাক্ষর করায় অভিজিৎ দীপকের কেরিয়ার শেষ হয়ে গেল বলে দাবি করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু। তবে অভিজিৎ একা নন, তাঁর মতে, পিস বন্ডে স্বাক্ষর করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) অপর তিন শীর্ষ নেতারও (সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্কা শিন্ডে) কেরিয়ার শেষ হয়ে গেল। তাঁদের কাপুরুষ হিসেবে বিবেচনা করবেন মানুষ। বরং পিস বন্ডে স্বাক্ষর না করে আইসার সভানেত্রী নেহা বোরা তাঁর সম্মান আদায় করে নিয়েছেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কাটজু।

'তাঁদের গ্রেফতার করে দীর্ঘদিন ধরে জেলে রাখবে'

অভিজিৎ দীপকেদের সমালোচনা করে নেহা বোরার প্রশংসা করলেন প্রাক্তন বিচারপতি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
অভিজিৎ দীপকেদের সমালোচনা করে নেহা বোরার প্রশংসা করলেন প্রাক্তন বিচারপতি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

তাঁর কথায়, ‘অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ দাস এবং অজিঙ্কা শিন্ডে- ককরোচ জনতা পার্টির চার শীর্ষ নেতাই পিস বন্ড (শান্তি ভঙ্গ না করার মুচলেকা বা বন্ড) স্বাক্ষর করেছেন। সেটার অর্থ হল যে তাঁরা কোনওরকম বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে পারবেন না। নাহলে পুলিশ বলবে যে শান্তি ভঙ্গ করে তাঁরা বন্ডের শর্ত লঙ্ঘন করেছেন এবং তাঁদের গ্রেফতার করে দীর্ঘদিন ধরে জেলে রেখে দেবে।’

আরও পড়ুন: PM Modi: 'সন্ত্রাসবাদীদের হাত থেকে...,' ভারতের ব্যাঙ্ক পরিষেবায় সাইবার হামলা নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

ব্রিটিশ আমলের রেশ টেনে ককরোচদের নিশানা

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমার মতে, পিস বন্ডে স্বাক্ষর করে এই চারজনের পাবলিক কেরিয়ার শেষ হয়ে গেল। কারণ সাধারণ মানুষের চোখে তাঁরা নিজেদের সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। তাঁদের এখন কাপুরুষ হিসেবে বিবেচনা করবেন জনগণ, যাঁরা জেলে যেতে ভয় পান। বরং তাঁদের সহযোগী হিসেবে গণ্য করা হবে। কারণ তাঁদের সেইসব লোকজনদের মতো দেখা হবে, যাঁদের জেলে ঢুকিয়েছিল ব্রিটিশ কর্তৃপক্ষ এবং তাঁরা ক্ষমা চাওয়ার পরে মুক্তি পেয়েছিলেন।’

ওই রেশ ধরে নেহার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কাটজু। তাঁর কথায়, ‘আমি শুধু নেহা বোরাকে সম্মান করি, যিনি পিস বন্ডে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন। কারণ তাঁর মতে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করা তাঁর সাংবিধানিক অধিকার। আমি অভিজিৎ দীপকে এবং সিজেপির অপর তিন নেতাকে গ্যাং অফ ফোর হিসেবে বিবেচনা করি।’

আরও পড়ুন: Sonam Wangchuk Speech Latest Update: বাংলাদেশ, শ্রীলঙ্কায় কী হয়েছিল দেখুন..', মোদী সরকারকে 'সতর্ক' করলেন সোনম ওয়াংচুক

এমনিতে গত ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসে 'লেহরা দো তেরঙা' কর্মসূচির আগে দীপকে এবং নেহাকে আটক করেছিল দিল্লি পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে আদালত পেশ করা হয়েছিল। পরবর্তীতে আরও একটি পিস বন্ড স্বাক্ষর করে মুক্তি পান অভিজিৎ। আবার যন্তর মন্তরে ঢুকে পড়ার পরে সৌরভ এবং আশুতোষকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদেরও পিস বন্ড স্বাক্ষর করতে হয়েছিল। নেহা অবশ্য পিস বন্ডের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks