...
...
Next Story

CJP Abhijeet Dipke Latest Update: আমার কোনও ধারণাই ছিল না ককরোচ আন্দোলন নিয়ে, ওরা ২ জনই আসল! বড় দাবি CJP-র দীপকের

CJP Abhijeet Dipke Latest Update: তাঁর কোনও ধারণাই ছিল না যে কীভাবে ককরোচ জনতা পার্টির আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন। আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওরা দু'জনই আসল। বড় দাবি করলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

Published on: Oct 20, 2026, 09:04:03 IST
Advertisement

CJP Abhijeet Dipke Latest Update: ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে নিম্ন আদালত। তা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, সৌরভ এবং আশুতোষ আদতে তাঁর কাছে আদর্শ, কারণ তাঁরা দু'জন না থাকলে সিজেপি এই জায়গায় পৌঁছাত না বলেই দাবি করলেন সিজেপির প্রতিষ্ঠাতা।

'আমি ওদের আদর্শ বলে মনে করি', বললেন দীপকে

সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার ভূয়সী প্রশংসা করলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার ভূয়সী প্রশংসা করলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

তিনি বলেন, 'সৌরভ (সৌরভ দাস) এবং আশু (আশুতোষ রাঙ্কা) হল এমন নেতা, যাদের আমি আদর্শ বলে মনে করি। এই আন্দোলনকে আমি কীভাবে এগিয়ে নিয়ে যাব, সে বিষয়ে আমার কোনও স্পষ্ট ধারণাই ছিল না। সেইসময় ওরা দু'জন এগিয়ে এসেছিল এবং যাবতীয় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। আর সিজেপি আজ যেখানে আছে, সেখানে নিয়ে এসেছে ওরা। ওদের দু'জনকে যে আমি নিজের ভাই বলে সম্বোধন করতে পারি, সেজন্য আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। ওদের থেকে অনেক কিছু শিখতে পারি আমি।'

আরও পড়ুন: Yusuf Pathan Plot Gift: TMC ছাড়ার ২ মাসের মধ্যেই গুজরাটের ‘উপহার’ পেলেন ইউসুফ পাঠান- ৯৭৮ বর্গমিটার জমি

সৌরভদের জামিনের আর্জি খারিজ করে কী বলল আদালত?

আরও পড়ুন: Indian Railways Rules: ট্রেনে স্পিকার চালিয়ে ফোনে কথা-ভিডিও! দিতে হতে পারে ৫০০০ জরিমানা, হতে পারে জেলও

দিল্লির নিম্ন আদালত (স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট) জানিয়েছে, 'আইনের প্রতি কোনওরকম শ্রদ্ধা প্রদর্শন' করেননি সৌরভ এবং আশুতোষ। পুলিশের রিপোর্টে যেমনটা বলেছে, তাতে আগামিদিনে কোনও 'অপরাধ' করবে না বলে সিজেপি নেতারা যে বিবৃতি দিয়েছেন, তাতে ভরসা পাওয়া যাচ্ছে না। সেই পরিস্থিতিতে জামিন পাননি সৌরভরা।

আরও পড়ুন: Travel Destinations: উৎসবের মরশুমে দেশজুড়ে ভ্রমণের হিড়িক! ভারতীয়দের পছন্দের সেরা ডেস্টিনেশন কোনগুলি?

জামিনের শুনানির বিষয়টিকে ‘প্রহসন’ বলল সিজেপি

তারপরই জামিন মামলার শুনানিতে আদালতে যা হয়েছে, তা নিন্দা করেছে সিজেপি। ককরোচদের তরফে অভিযোগ করা হয়েছে, সৌরভ এবং আশুতোষকে যে আটকে রাখা হয়েছে, তা ‘আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ উপহাস এবং রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় ক্ষমতার অপব্যবহার’। জামিনের শুনানির বিষয়টিকে ‘প্রহসন’ বলে অভিহিত করা হয়েছে সিজেপির তরফে। সিজেপির দাবি, ‘গণতান্ত্রিক কণ্ঠস্বরকে দমন করার’ উদ্দেশ্যেই সবকিছু করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks