Cockroach Abhijeet Dipke Latest Update: ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক যুবক। দিল্লি পুলিশের ডিসিপির কাছে লিখিত অভিযোগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জান আনসারি দাবি করেন, পুণে এবং ঔরঙ্গাবাদে অভিজিতের সহযোগীরা তাঁর উপরে হামলা চালিয়েছেন। সেই পরিস্থিতিতে অবিলম্বে অভিজিৎকে গ্রেফতারির দাবি তুলেছেন ফয়জান। অভিযোগপত্রে তিনি লিখেছেন, ‘অভিজিৎ দীপকে একজন পাকিস্তানি এজেন্ট এবং উমর খালিদের সমর্থক। যে বলেছিল, ভারত তেরে টুকড়ে হোঙ্গে।’
বলিউড সেলিব্রিটিদের টাকা দেওয়া হয়েছিল, বিস্ফোরক অভিযোগ

সেই রেশ ধরে তিনি দাবি করেছেন, টাকা দিয়ে বলিউডের সেলিব্রিটিদের যন্তর মন্তরে আনিয়েছিলেন অভিজিৎ। উরফি জাভেদকে এক লাখ টাকা দেওয়া হয়েছিল। পুনম পান্ডে পেয়েছিলেন ২০,০০০ টাকা। সেই পরিস্থিতিতে উমরের মতোই অভিজিৎকে জেল হওয়া উচিত। সেজন্য ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছেন ফয়জান।
‘দীপকে নিজের স্বার্থেই এসব করছেন’
সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আজ আমি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে দিল্লির ডিসিপির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি, কারণ আমার কাছে প্রমাণ আছে যে তাঁর লোকজন আমার ওপর হামলা চালিয়েছিল। পুণে এবং ঔরঙ্গাবাদে আমার ওপর হামলা হয়েছিল এবং এ বিষয়ে ইতিমধ্যেই দুটি মামলা দায়ের করা হয়েছে। আমি চাই যে দিল্লি পুলিশ যেন অবিলম্বে দীপকেকে গ্রেফতার করে। পাশাপাশি, সঠিক সময়ে সোনম ওয়াংচুককে আটক করার জন্য আমি দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশকে সাধুবাদ জানাই; এর ফলেই দিল্লির পরিস্থিতি খারাপ হওয়া থেকে রক্ষা পেয়েছে... দীপকে নিজের স্বার্থেই এসব করছেন।’
দীপকের উদাহরণ দিয়ে দলের নেতাদের বকলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
{{/usCountry}}দীপকের উদাহরণ দিয়ে দলের নেতাদের বকলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
{{/usCountry}}তারইমধ্যে আবার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার নাম করে নিজের নেতাদের ভর্ৎসনা করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রিপোর্ট অনুযায়ী, অন্তর্দ্বন্দ্বের সমস্যায় জর্জরিত থাকা শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) নেতাদের উপরে উষ্মাপ্রকাশ করেন তিনি। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন যে বড় রাজনীতিবিদরা পরিশ্রম করতে ভুলে গিয়েছেন।
তাঁর কথায়, 'দেশের বর্তমন পরিস্থিতির দিকে তাকিয়ে দেখুন। অভিজিৎ দীপকের মতো যুব প্রজন্মের প্রতিনিধিরা বিক্ষোভ প্রদর্শন করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই করছেন। আর আপনারা ছোটোখাটো পদের জন্য নিজেদের মধ্যেই লড়াই করছেন?'