Cockroach Abhijeet Dipke Latest Update: 'দীপকে পাক এজেন্ট', থানায় আনসারি, হেড আরশোলার নাম নিয়ে নেতাদের বকলেন প্রাক্তন CM

Cockroach Abhijeet Dipke Latest Update: 'অভিজিৎ দীপকে হলেন পাকিস্তানি এজেন্ট', অভিযোগ দায়ের করলেন  সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জান আনসারি। তারইমধ্যে ‘হেড’ আরশোলার নাম নিয়ে নেতাদের বকলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Published on: Aug 4, 2026, 10:59:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Cockroach Abhijeet Dipke Latest Update: ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক যুবক। দিল্লি পুলিশের ডিসিপির কাছে লিখিত অভিযোগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জান আনসারি দাবি করেন, পুণে এবং ঔরঙ্গাবাদে অভিজিতের সহযোগীরা তাঁর উপরে হামলা চালিয়েছেন। সেই পরিস্থিতিতে অবিলম্বে অভিজিৎকে গ্রেফতারির দাবি তুলেছেন ফয়জান। অভিযোগপত্রে তিনি লিখেছেন, ‘অভিজিৎ দীপকে একজন পাকিস্তানি এজেন্ট এবং উমর খালিদের সমর্থক। যে বলেছিল, ভারত তেরে টুকড়ে হোঙ্গে।’

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

বলিউড সেলিব্রিটিদের টাকা দেওয়া হয়েছিল, বিস্ফোরক অভিযোগ

সেই রেশ ধরে তিনি দাবি করেছেন, টাকা দিয়ে বলিউডের সেলিব্রিটিদের যন্তর মন্তরে আনিয়েছিলেন অভিজিৎ। উরফি জাভেদকে এক লাখ টাকা দেওয়া হয়েছিল। পুনম পান্ডে পেয়েছিলেন ২০,০০০ টাকা। সেই পরিস্থিতিতে উমরের মতোই অভিজিৎকে জেল হওয়া উচিত। সেজন্য ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছেন ফয়জান।

আরও পড়ুন: Blood Bank Scam in Bengal: রক্ত নিয়েও ১০০ কোটি টাকার বেশি দুর্নীতি বাংলায়! নাম উঠল কালীঘাটের 'প্রভাবশালীরও'

‘দীপকে নিজের স্বার্থেই এসব করছেন’

সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আজ আমি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে দিল্লির ডিসিপির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি, কারণ আমার কাছে প্রমাণ আছে যে তাঁর লোকজন আমার ওপর হামলা চালিয়েছিল। পুণে এবং ঔরঙ্গাবাদে আমার ওপর হামলা হয়েছিল এবং এ বিষয়ে ইতিমধ্যেই দুটি মামলা দায়ের করা হয়েছে। আমি চাই যে দিল্লি পুলিশ যেন অবিলম্বে দীপকেকে গ্রেফতার করে। পাশাপাশি, সঠিক সময়ে সোনম ওয়াংচুককে আটক করার জন্য আমি দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশকে সাধুবাদ জানাই; এর ফলেই দিল্লির পরিস্থিতি খারাপ হওয়া থেকে রক্ষা পেয়েছে... দীপকে নিজের স্বার্থেই এসব করছেন।’

আরও পড়ুন: Greater Kolkata Ingrastructure Plan: বৃহত্তর কলকাতাকে চেনাই যাবে না! রিং রোড, এলিভেটেড করিডোর-সহ 'ভিশন ২০৪৭'-র নকশা

দীপকের উদাহরণ দিয়ে দলের নেতাদের বকলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

তারইমধ্যে আবার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার নাম করে নিজের নেতাদের ভর্ৎসনা করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রিপোর্ট অনুযায়ী, অন্তর্দ্বন্দ্বের সমস্যায় জর্জরিত থাকা শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) নেতাদের উপরে উষ্মাপ্রকাশ করেন তিনি। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন যে বড় রাজনীতিবিদরা পরিশ্রম করতে ভুলে গিয়েছেন।

আরও পড়ুন: Bengal Volvo Bus Routes in India: বাংলা থেকে ৩,০০০ ভলভো বাস চালু হবে! যাবে ভারতের বিভিন্ন রুটে, ঘোষণা ডিপো নিয়েও

তাঁর কথায়, 'দেশের বর্তমন পরিস্থিতির দিকে তাকিয়ে দেখুন। অভিজিৎ দীপকের মতো যুব প্রজন্মের প্রতিনিধিরা বিক্ষোভ প্রদর্শন করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই করছেন। আর আপনারা ছোটোখাটো পদের জন্য নিজেদের মধ্যেই লড়াই করছেন?'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More