Adani Vs Ambani Net Worth: আম্বানিকে ছাপিয়ে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি আদানি, দুই ধনকুবেরের মোট সম্পদের মূল্য কত জানেন?
India's richest man: ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, বৃহস্পতিবার গৌতম আদানির সম্পদ ৩.৫৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এর ফলে তাঁর 'নেট ওয়ার্থ' বা মোট সম্পদের মূল্য ৯২.৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়। অন্যদিকে, মুকেশ আম্বানির মোট সম্পদ ৯০.৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
India's richest man: রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানিকে ছাপিয়ে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট পরলেন আদানি গ্রুপের মালিক গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, বৃহস্পতিবার গৌতম আদানির সম্পদ ৩.৫৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এর ফলে তাঁর 'নেট ওয়ার্থ' বা মোট সম্পদের মূল্য ৯২.৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়। অন্যদিকে, মুকেশ আম্বানির মোট সম্পদ ৯০.৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

আদানি এখন বিশ্বের ধনীদের তালিকায় ১৯তম স্থানে পৌঁছে গিয়েছেন। এবং মুকেশ আম্বানি বিশ্ব তালিকায় ২০তম স্থানে নেমে গেছেন। উল্লেখ্য, আদানি ও আম্বানির মোট সম্পদের একটা বড় অংশ নির্ভর করে তাদের কোম্পানির শেয়ারের দামের ওপর। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল আদানি গ্রুপের শেয়ারের দাম বেশ অনেকটা বেড়েছিল। এরই প্রভাব পড়েছে আদানির নেট ওয়ার্থের ওপর। গতকাল আদানি পোর্টসের শেয়ারের দাম ২.২ শতাংশ বেড়েছে, আদানি গ্রিন বেড়েছে ২.৪৪ শতাংশ, আদানি এন্টারপ্রাইজ বেড়েছে ৩.০৬ শতাংশ, আদানি এনার্জি ৪.৮৬ শতাংশ, আদানি পাওয়ার ৫.৮৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম গতকাল ০.১৩ শতাংশ বেড়েছিল। এই আবহে বৃহস্পতিবার আম্বানির মোট সম্পদের মূল্য মাত্র ৭৬.৭ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
এদিকে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের শীর্ষ ১০ বিলিয়নিয়ারের তালিকায় প্রথম ৬ জনের নেট ওয়ার্থ ২০০ বিলিয়ন ডলারের বেশি। এই ক্লাবের শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তাঁর পরেই রয়েছেন ল্যারি পেজ, জেফ বেজোস, সের্গেই ব্রিন, মার্ক জাকারবার্গ ও ল্যারি এলিসন। ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৬৫৬ বিলিয়ন ডলার, ল্যারি পেজের ২৮৬ বিলিয়ন ডলার, জেফ বেজোসের ২৬৯ বিলিয়ন ডলার, সের্গেই ব্রিনের ২৬৬ বিলিয়ন ডলার, মার্ক জাকারবার্গের ২৩৯ বিলিয়ন ডলার এবং ল্যারি এলিসনের মোট সম্পদের মূল্য ২৩০ বিলিয়ন ডলার। এদিকে শীর্ষ ১০ ধনকুবেরদের মধ্যে সপ্তম স্থানে আছেন মাইকেল ডেল। তাঁর মোট সম্পদ এখন 170 বিলিয়ন ডলারে পৌঁছেছে। জেনসেং হুয়াংয়ের মোট সম্পদ ১৬৪ বিলিয়ন ডলার, বার্নার্ড আর্নল্টের মোট সম্পদের পরিমাণ ১৬৪ বিলিয়ন ডলার এবং জিম ওয়ালটনের নেট ওয়ার্থ ১৫০ বিলিয়ন ডলার।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


