India USA Relationship: মার্কিন কূটনীতিককে ‘ডিমার্চ’ ভারতের ! ভারতীয় নাবিকদের জাহাজে হানার পর হাওয়া বোঝাল দিল্লি

বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ওমান উপকূলের অদূরে বাণিজ্যিক জাহাজ 'সেত্তেবেলো'-র ওপর হামলার ঘটনা আমরা নিন্দা করছি।'

Published on: Jun 10, 2026, 23:05:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিনি হামলার কড়া ভাষায় প্রতিবাদ করে দিল্লি। ওই জাহাজে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হলেও, নিখোঁজ ৩ জন। ঘটনায় ক্ষুব্ধ দিল্লি। এদিন বিদেশমন্ত্রকের তরফে মার্কিন কূটনীতিক জ্যাসন মিকসকে ‘ডিমার্চ’ করা হয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসাবে রয়েছেন।

মার্কিন কূটনীতিককে ‘ডিমার্চ’ দিল্লির! ভারতীয় নাবিকদের জাহাজে হানার পর..। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মার্কিন কূটনীতিককে ‘ডিমার্চ’ দিল্লির! ভারতীয় নাবিকদের জাহাজে হানার পর..। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ওমান উপকূলের অদূরে বাণিজ্যিক জাহাজ 'সেত্তেবেলো'-র ওপর হামলার ঘটনা আমরা নিন্দা করছি। জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।’ সাফ ভাষায় দিল্লি বলেছে, ‘আমরা উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধানের লক্ষ্যে চলমান আলোচনা সম্পন্ন করার আহ্বান পুনর্ব্যক্ত করছি, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথ দিয়ে অবাধ ও নির্বিঘ্ন নৌ-চলাচল ও বাণিজ্য ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করতে হবে।’

জাহাজটির ওপর হামলার প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব নাগারাজ নাইডু যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করেছেন। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে যে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান উদ্ধারকাজে সেখানকার কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে। তিনজন নিখোঁজের খোঁজ চলছে, বলে জানা গিয়েছে। এদিকে, ওই জাহাজে হামলার ঘটনায় আমেরিকার তরফে এক পোস্টে জানানো হয়, ‘ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পালাউ-এর পতাকাবাহী জাহাজ ‘এম/টি সেত্তেবেলো’ (M/T Settebello)-কে অচল করে দেয়। মার্কিন বাহিনীর নির্দেশ বারবার অমান্য করার পর, একটি মার্কিন বিমান জাহাজটির ইঞ্জিন রুমে নিখুঁত নিশানায় আঘাতকারী অস্ত্র নিক্ষেপ করে।’ ইরানে যুদ্ধের ঘটনার পর থেকেই হরমুজ ঘিরে ক্রমাগত উদ্বেগ চলছে। তারই মাঝে ২৪ জন ভারতীয় সম্বলিত জাহাজে মার্কিন হামলার এই ঘটনা ঘটে গেল।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More