...
...
Next Story

Pak attacks Afghanistan: ফোকাসে আফগান জামাত?পেশাওয়ারে হামলার পরই আফগানিস্তানে হানা পাকিস্তানের! মৃত বহু শিশু

আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাল পাকিস্তান। যার জেরে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

Published on: Nov 25, 2025, 10:14:08 IST
By
Prefer HTon Google
Advertisement

সদ্য ভারতের ৫ দিনের সফরে এসেছেন আফগান মন্ত্রী আলহাজ নুরউদ্দিন আজিজি। এদিকে, সোমবারই পাকিস্তানের পেশাওয়ারে হয়েছে এক ভয়াবহ হামলা। সেখানে প্যারামিলিটারি ফোর্সের হেডকোয়ার্টারে আত্মঘাতী হানায় একাধিক মৃত্যু হয়। তারপরই আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাল পাকিস্তান। যার জেরে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

পেশাওয়ারে হামলার পরই আফগানিস্তানের বহু জায়গায় হানা পাকিস্তানের! মৃত একাধিক (AFP)
পেশাওয়ারে হামলার পরই আফগানিস্তানের বহু জায়গায় হানা পাকিস্তানের! মৃত একাধিক (AFP)

জানা গিয়েছে, আফগানিস্তানের একাধিক জায়গায় পাকিস্তান হামলা চালিয়েছে। তার জেরে আফগানিস্তানের বহু শিশুর মৃত্যু হয়েছে। আফগানিস্তানের খুনার, পাখতিতা, খোস্ত প্রভিন্সে দেদার বোমাবর্ষণ করেছে পাকিস্তান। যার পরই ক্ষোভে ফেটে পড়েছে আফগানিস্তানের তালিবান প্রশাসন। তালিবান প্রশাসন জানিয়েছে, বহু নাগরিক এই হামলার জেরে মারা গিয়েছে। একাধিক গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানের এই এয়ারস্ট্রাইক ও বোমাবর্ষণের মূল লক্ষ্য ছিল আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী জামাত উল আহরার। মূলত এই জঙ্গি গোষ্ঠীর বসবাস আফগানিস্তানের বারমাল ও পাখতিতা প্রভিন্সে। আর আফগানিস্তানের সেই দুই প্রভিন্সেই হামলা চালিয়েছে মুনিরের সেনা। আফগান মুলুক জুড়ে মধ্যরাতে একাধিক এয়ারস্ট্রাইকের শব্দ শোনা গিয়েছে বলেও অনেকে জানান।

বহুদিন ধরেই পাকিস্তানে চিন্তার ভাঁজ তৈরি করেছে টিটিপি। ২০২২ সালে একই অঞ্চলে এক বিস্ফোরণে টিটিপির প্রাক্তন নেতা উমর খালিদ খোরাসানি নিহত হন। এর আগে সোমবার পেশোয়ারে ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল জামাত-উল-আহরার। তারপরই এই আফগানিস্তানের জামাতের ডেরায় গিয়ে হামলা করে পাকিস্তান। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে যে খোস্ত প্রদেশে কমপক্ষে দশজন অসামরিক ব্যক্তি (নয়জন শিশু এবং একজন মহিলা) নিহত হয়েছেন।

( SIR Enumeration Form: এসআইআর বাংলায় এখনও পর্যন্ত বাদ পড়ছে কত লাখ নাম?এনুমারেশন ফর্ম EC পোর্টালে উঠেছে কি না,দেখুন এভাবে)

এদিকে, সদ্য ভারতে পা রেখেছেন আফগান মন্ত্রী আলহাজ নুরউদ্দিন আজিজি। তিনি ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করেছেন। সাক্ষাৎ হয়েছে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে। তিনি ভারতীয় সংস্থাগুলিকে আফগানিস্তানের বিমান পরিষেবা ব্যবসায় বিনিয়োগের বিষয়ে আহ্বান জানান। এছাড়াও, আফগানিস্তানে বিরল খণিজ পদার্থের বিষয়েও ভারতীয় সংস্থাগুলিকে আফগান নিয়ম মেনে ব্যবসায় আহ্বান জানান। এদিকে, ভারতে আফগানদের চিকিৎসার জন্য মেডিক্যাল ভিসা খুব শিগগিরই চালু হবে বলে খবর।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe