...
...
Next Story

Agni-6 Ballistic Missile Test: পাকিস্তান তো চুনোপুঁটি! ভারতীয় মিসাইলের 'টার্গেটে' চলে আসবে ইউরোপও, আসছে ‘সে’

Agni-6 Ballistic Missile Test: পাকিস্তান তো নেহাতই চুনোপুঁটি! ভারতীয় মিসাইলের 'টার্গেটে' চলে আসবে ইউরোপও। আসছে ‘সে’। ‘সে’ হল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬ মিসাইল। দিনকয়েক আগেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডিআরডিও।

Published on: May 6, 2026, 22:59:17 IST
Advertisement

পাকিস্তান কোন ছাড়! ভারতীয় মিসাইলের 'টার্গেটে' চলে আসবে ইউরোপ মহাদেশও। আর শীঘ্রই সেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা করা হবে বলে ইঙ্গিত দেওয়া হল কেন্দ্রের শাসক দল বিজেপির তরফে। বুধবার বিজেপির তরফে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে অগ্নি-৬ মিসাইলের কথা উল্লেখ করা হয়। একটি পোস্টে বলা হয়, ‘অগ্নি-৬: সুপারপাওয়ার হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে ভারত। ১০,০০০ কিলোমিটার পাল্লা এবং এমআইআরভি প্রযুক্তি থাকা অগ্নি-৬ ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তাকে অভেদ্য করে তুলবে এবং আমাদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় স্থান দেবে। শক্তিশালী ভারত, সুরক্ষিত ভারত!’

সরকারের অনুমতির অপেক্ষায়, কয়েকদিন আগেই জানায় DRDO

অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা নিয়ে বড় ইঙ্গিত দিল বিজেপি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা নিয়ে বড় ইঙ্গিত দিল বিজেপি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

এমনিতে কয়েকদিন আগেই ভারতের ডিফেন্স রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) চেয়ারম্যান সঞ্জয় ভি কামাথ জানান যে অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা করতে প্রস্তুত তাঁরা। এখন শুধুমাত্র সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে। তারপর কেন্দ্রীয় সরকারের তরফে কোনও অনুমতি মিলেছে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বিজেপির পোস্টে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: US State Department: কূটনীতিকদের কর্মীদের 'নিরাপত্তা উদ্বেগ!' পাকিস্তানের পেশোয়ার কনস্যুলেট বন্ধ করছে US

নোটাম জারি করা হয় ১২ দিনের জন্য

আর সেই জল্পনা বাড়িয়েছে নোটাম জারি করার বিষয়টি সামনে আসতে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, দূরপাল্লার মিসাইল টেস্টের জন্য বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে নোটাম জারি করা হয়। গত ২৫ এপ্রিল থেকে জারি করা হয় নোটাম। আর সেটার মেয়াদ ৬ মে পর্যন্ত আছে। সেটার প্রেক্ষিতে জল্পনা আরও বেড়েছে। যদিও বিষয়টি নিয়ে ভারত সরকারের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি।

তারইমধ্যে বিজেপির তরফে জানানো হয়েছে, আপাতত বিশ্বের মাত্র পাঁচটি দেশের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল) আছে। সেই তালিকায় আছে আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স এবং ব্রিটেন। এবার সেই 'সুপারপাওয়ার লিগে' যোগ দিতে চলেছে ভারত। ১০,০০০ কিলোমিটারের বেশি পাল্লা ক্ষমতা-বিশিষ্ট অগ্নি-৬ মিসাইলের ফলে ভারত শুধুমাত্র আঞ্চলিক ক্ষেত্রেই আটকে থাকবে না, বিশ্বস্তরে পৌঁছে যাবে।

আরও পড়ুন:

বিশেষজ্ঞদের মতে, ১০,০০০ কিমির পাল্লা ক্ষমতার মিসাইল থাকা মানে অভাবনীয় বিষয়। কারণ ভারত এশিয়া মহাদেশ পেরিয়ে ইউরোপেও পৌঁছে যেতে পারবে। যেমন - দিল্লি থেকে লন্ডনের দূরত্ব হল ৭,৫০০ কিমি। আবার কলকাতা থেকে লন্ডনের দূরত্ব ৮,০০০ কিমির মতো। ফলে অনায়াসে ইউরোপে পৌঁছে যেতে পারবে ভারত।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe