Akshaya Tritiya 2026 Gold-Silver Timing: অক্ষয় তৃতীয়ায় কখন সোনা-রুপো কিনবেন? পঞ্জিকা মতে শুভ সময়ের পুরো তালিকা দেখে নিন
Akshaya Tritiya 2026 Gold-Silver Timing: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি 'অক্ষয় তৃতীয়া' নামে পরিচিত। মানুষ এই দিনে সোনা বা রুপোর অলঙ্কার কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করেন। এই উপলক্ষ্যে বহু মানুষ তাঁদের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের দান করেন, যা অক্ষয় পুণ্যের অধিকারী করে তোলে।
Akshaya Tritiya 2026 Gold-Silver Timing: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি 'অক্ষয় তৃতীয়া' নামে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি বছরের অন্যতম শুভ দিন। 'অক্ষয়' শব্দের আক্ষরিক অর্থ হল - যার কোনও বিনাশ বা ক্ষয় নেই। হিন্দু পুরাণ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে যে কোনও শুভ কাজ, পুজোপাঠ বা দান-ধ্যান করলে তার সুফল চিরস্থায়ী হয় বলে মনে করা হয়। বাঙালি সংস্কৃতিতে অক্ষয় তৃতীয়া মানেই নতুন কিছুর সূচনা। এই দিনে অনেক ব্যবসায়ীই তাঁদের পুরনো হিসাব খাতা বন্ধ করে নতুন 'হালখাতা' করেন। মানুষ এই দিনে সোনা বা রুপোর অলঙ্কার কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করেন। এই উপলক্ষ্যে বহু মানুষ তাঁদের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের দান করেন, যা অক্ষয় পুণ্যের অধিকারী করে তোলে।

অত্যন্ত শুভ দিন অক্ষয় তৃতীয়া
এছাড়াও, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু, বিবাহ বা যে কোনও নতুন কাজের জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। সবমিলিয়ে অক্ষয় তৃতীয়া কেবল একটি তিথি নয়, এটি মানুষের জীবনে নতুন আশা, সমৃদ্ধি ও কল্যাণ কামনার এক পবিত্র উৎসব। এটি মানুষকে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করার প্রেরণা জোগায়।
অক্ষয় তৃতীয়ায় সোনা ও রুপো কেনার শুভ সময় কখন?
১) রবিবার (১৯ এপ্রিল): সকাল ১০ টা ৪৯ মিনিট থেকে বেলা ১২ টা ২১ মিনিট।
২) রবিবার (১৯ এপ্রিল): দুপুর ১ টা ৫৮ মিনিট থেকে দুপুর ৩ টে ৫৫ মিনিট।
৩) রবিবার (১৯ এপ্রিল): সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট থেকে রাত ১০ টা ৫৮ মিনিট।
৪) রবিবার (ইংরেজি মতে সোমবার): রাত ১ টা ৪৩ মিনিট থেকে রাত ৩ টে ৬ মিনিট।
৫) সোমবার (২০ এপ্রিল): ভোর ৪ টে ২৯ মিনিট থেকে ভোর ৫ টা ৫২ মিনিট।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


