JEE Main 2026 Results and Cut-off: JEE Main-র রেজাল্ট পরের সপ্তাহে বেরোতে পারে, কার কাট-অফ কত হওয়ার সম্ভাবনা?
JEE Main 2026 Results and Cut-off: সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকার (জেইই মেন) দ্বিতীয় সেশনের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে আগামী সপ্তাহেই। NTA JEE-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে রেজাল্ট দেখা যাবে কীভাবে?
JEE Main 2026 Results and Cut-off: আগামী সোমবার (২০ এপ্রিল) সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকার (জেইই মেন) দ্বিতীয় সেশনের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সূত্রে খবর, প্রতিবার যেভাবে ফলপ্রকাশ করা হয়, এবারও সেই ধারা বজায় থাকবে। ফলপ্রকাশের পরে প্রার্থীরা NTA JEE-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। যে ফলাফলের উপর নির্ভর করবে যে কোনও প্রার্থী আইআইটিতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) ভরতির জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবেন কিনা। যে পরীক্ষা আগামী ১৭ মে হবে। আর সেই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ২৩ এপ্রিল থেকে। চলবে ২ পর্যন্ত।
কীভাবে JEE Main-র রেজাল্ট দেখতে হবে?
১) NTA JEE-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-তে যেতে হবে।
২) হোমপেজে থাকা JEE Mains Result 2026 Session 2 লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) একটি নতুন পেজ খুলবে, যেখানে প্রার্থীদের লগইন বিবরণ লিখতে হবে।
৪) ‘Submit’-তে ক্লিক করুন। তাহলেই স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।
৫) ফলাফল দেখুন এবং পেজটি ডাউনলোড করুন।
৬) পরবর্তী প্রয়োজনের জন্য এর একটি হার্ড কপি রেখে দিন প্রিন্ট-আউট করে।
JEE Main-র কাট-অফ কত হতে পারে?
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শিক্ষা নেশনের প্রতিষ্ঠাতা ও সিইও সৌরভ কুমার জানিয়েছেন যে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কাট-অফ থাকতে পারে ৯৩.১ থেকে ৯৪.২ পার্সেন্টাইলের মধ্যে।
১) জেনারেল: ৯৩.১-৯৪.২ পার্সেন্টাইল।
২) অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি-এনসিএল): ৭৯-৮০ পার্সেন্টাইল।
৩) আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থী: ৮০-৮২ পার্সেন্টাইল।
৪) তফসিলি জাতি: ৬০-৬২ পার্সেন্টাইল।
৫) তফসিলি উপজাতি: ৪৭-৪৯ পার্সেন্টাইল।
৬) বিশেষভাবে সক্ষম প্রার্থী: ০.০০১-০.০১০ পার্সেন্টাইল।
JEE Main-র দ্বিতীয় সেশনের পরীক্ষা
উল্লেখ্য, গত ২ এপ্রিল, ৪ এপ্রিল, ৫ এপ্রিল, ৬ এপ্রিল, ৭ এপ্রিল এবং ৮ এপ্রিল জেইই মেনের দ্বিতীয় সেশনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ভারতের ৩০৪টি শহর এবং বিদেশের ১৪টি শহরে প্রায় ৫৬৬টি কেন্দ্রে হয়েছিল পরীক্ষা। প্রায় ১১.২৩ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। আবার পেপার ১-এর জন্য নাম নথিভুক্ত করেছিলেন প্রায় ১১.০৬ লাখ প্রার্থী। বাকিরা পেপার ২-র জন্য নাম নথিভুক্ত করেছিলেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


