South Point School in CBSE 10th Result: CBSE দশমে ৯৯.৬% নম্বর পেল সাউথ পয়েন্টের ৩ পড়ুয়া, ৪৯০ নম্বর ছুঁল ১৮৮, টপার কারা?

South Point School in CBSE 10th Result: সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন) দশমে ৯৯.৬ শতাংশ নম্বর পেল সাউথ পয়েন্টের তিন পড়ুয়া। ৪৯০ নম্বরের গণ্ডি ছুঁয়ে ফেলেছে ১৮৮ জন পড়ুয়া। টপার হল কারা কারা? রইল সেরা দশের পুরো তালিকা।

Published on: Apr 16, 2026 7:51 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

South Point School in CBSE 10th Result: সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় নিজেদের ট্র্যাডিশন বজায় রাখল কলকাতার সাউথ পয়েন্ট স্কুল। বোর্ড পরীক্ষার ফলপ্রকাশের পরে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল মোট ৭৩২। সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৬ (পূর্ণমান ৫০০)। একজন বা দু'জন, সাউথ পয়েন্টের তিনজন পড়ুয়ার প্রাপ্ত নম্বর ছুঁয়েছে ৪৯৬। অর্থাৎ ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে তারা। সার্বিকভাবে স্কুলের গড় প্রাপ্ত নম্বর ৮৭ শতাংশের বেশি বলে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

সিবিএসই দশমের বোর্ড পরীক্ষায় ধারাবাহিকতা বজায় রাখল সাউথ পয়েন্ট স্কুল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক South Point High School)
সিবিএসই দশমের বোর্ড পরীক্ষায় ধারাবাহিকতা বজায় রাখল সাউথ পয়েন্ট স্কুল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক South Point High School)

CBSE দশমের বোর্ড পরীক্ষায় সাউথ পয়েন্ট স্কুল

১) মোট পরীক্ষার্থী: ৭৩২ জন।

২) ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে: ১৮৮ জন। যা শতাংশের বিচারে ২৫.৬৯ শতাংশ।

৩) ৯০ শতাংশ থেকে ৯৪.৮ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে: ১৯৪ জন। যা শতাংশের বিচারে ২৬.৫১ শতাংশ।

আরও পড়ুন: IAS Riya Saini UPSC Success Tips: এই ভুলটা শুধরেই UPSC-তে ২২ র‍্যাঙ্ক রিয়ার, কী কী টিপস দিলেন IAS অফিসার?

৪) ৮০ শতাংশ থেকে ৮৯.৮ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে: ২০১ জন। যা শতাংশের বিচারে ২৭.৪৫ শতাংশ।

৫) ৭০ শতাংশ থেকে ৭৯.৮ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে: ৯১ জন। যা শতাংশের বিচারে ১২.৪৩ শতাংশ।

৬) ৭০ শতাংশের নীচে নম্বর পেয়েছে: ৫৮ জন। যা শতাংশের বিচারে ৭.৯২ শতাংশ।

৭) স্কুলের গড় নম্বর (শতাংশের নিরিখে); ৮৭.৩৩ শতাংশ।

আরও পড়ুন: UPSC NDA Topper: গর্বের NDA-তে দেশে প্রথম পার্থ! কোথা থেকে পড়াশোনা 'টপার' কিশোরের?

সাউথ পয়েন্টের স্কুলের টপারদের তালিকা

১) শীর্ষজিৎ মুখোপাধ্যায়: প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)।

২) অরুণিমা দাস: প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)।

৩) স্নেহসিক্ত দাস: প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)।

৪) ইশান ঘটক: প্রাপ্ত নম্বর ৪৯৫ (৯৯ শতাংশ)।

৫) প্রীতম সরকার: প্রাপ্ত নম্বর ৪৯৪ (৯৮.৮ শতাংশ)।

আরও পড়ুন: UPSC Success Story: ২২ বছরেই বাজিমাত! প্রথমবারই UPSC ক্র্যাক করে IFS হলেন মুসকান, কীভাবে সাফল্য এল?

৬) সূর্যাশিস সেনগুপ্ত: প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

৭) আদিত্য বন্দ্যোপাধ্যায়: প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

৮) রিডা মণ্ডল: প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

৯) অর্ণব সাহা: প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

১০) দেবকল্প ভট্টাচার্য: প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More