WB Toppers in CBSE 10th Result: CBSE দশমে দেশের প্রথম ও দ্বিতীয় স্থানে বাংলা, DPS-সহ বিভিন্ন স্কুলের টপার কারা?

WB Toppers in CBSE 10th Result: সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বাংলার জয়জয়কার। দেশের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের তালিকায় বাংলার পড়ুয়ারাও আছে। তাছাড়া ডিপিএস রুবি পার্ক, হাওড়ার এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল-সহ অন্যান্য স্কুলের টপার কারা?

Published on: Apr 16, 2026 11:20 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Toppers in CBSE 10th Result: সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পশ্চিমবঙ্গের কমপক্ষে দু'জন পড়ুয়া দেশের মধ্যে প্রথম হয়েছে। ৫০০ নম্বরের মধ্যে ৫০০ পেয়েছে ভবনস গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দিরের অনিশা ঘোষ এবং বিডিএম ইন্টারন্যাশনালের জয়শীর্ষ বসু। শুধু তাই নয়, ৪৯৯ নম্বর পেয়ে দেশে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গের কমপক্ষে একজন পড়ুয়া। কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, এবার পশ্চিমবঙ্গে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ৪৩,৮৬৭ জন। তাদের মধ্যে পরীক্ষা দিয়েছে ৪৩,৬১২ জন পড়ুয়া। আর ৪১,৯৩৮ জন উত্তীর্ণ হয়েছে। যারা প্রথম দফায় উত্তীর্ণ হতে পারেনি, তারা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা দিতে পারবে।

ডিপিএস রুবি পার্ক, হাওড়ার এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের টপারদের তালিকা।
ডিপিএস রুবি পার্ক, হাওড়ার এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের টপারদের তালিকা।

ডিপিএস রুবি পার্কের রেজাল্ট

দিল্লি পাবলিক স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৩২৯ জন পড়ুয়া। আর ৪২৯ জন পড়ুয়া ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। সার্বিকভাবে স্কুলের গড় নম্বর হল ৯২.০২ শতাংশ।

১) ডিপিএস রুবি পার্কের টপার হয়েছে জাইসা জামান। তার প্রাপ্ত নম্বর ৪৯৯। যা শতাংশের বিচারে ৯৯.৮ শতাংশ।

২) দ্বিতীয় স্থানে চারজন আছে - আয়ূসী সেন, আদিত্য পাল, অর্ণব সিং, এবং স্বস্তিক সিং। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৮ (৯৯.৬ শতাংশ)।

৩) তৃতীয় স্থানে তিনজন আছে - তথাগত ঘোষ, অনুভব মাইতি এবং অগ্রিমা সিংঘল। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৭। যা শতাংশের বিচারে ৯৯.৪ শতাংশ।

আরও পড়ুন: South Point School in CBSE 10th Result: CBSE দশমে ৯৯.৬% নম্বর পেল সাউথ পয়েন্টের ৩ পড়ুয়া, ৪৯০ নম্বর ছুঁল ১৮৮, টপার কারা?

হাওড়ার এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের রেজাল্ট কেমন?

১) সর্বোচ্চ ৪৯৮ নম্বর পেয়েছে অত্রি মণ্ডল। যা শতাংশের বিচারে ৯৯.৬ শতাংশ।

২) দ্বিতীয় স্থান অধিকার করেছে মৃগাঙ্ক মৌলিক গোস্বামী। তার প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

৩) স্কুলের মধ্যে থেকে অলংকৃতা মান্না তৃতীয় স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.২ শতাংশ)।

আরও পড়ুন: UPSC Success Story: ২২ বছরেই বাজিমাত! প্রথমবারই UPSC ক্র্যাক করে IFS হলেন মুসকান, কীভাবে সাফল্য এল?

৪) তাছাড়াও টপারদের তালিকায় আছে অর্কপ্রভ খান (৯৭.৮ শতাংশ), অদ্রিতা মণ্ডল (৯৭ শতাংশ), রুদ্র বিশ্বাস (৯৭ শতাংশ), সৌহার্দ্য পালন (৯৬.৮ শতাংশ), শ্রীঞ্জনা দোলুই (৯৬.৮ শতাংশ), আরুষি দামিনি (৯৬.৮ শতাংশ), আয়ূষ বড়ুয়া (৯৬.৮ শতাংশ)।

আরও পড়ুন: UPSC NDA Topper: গর্বের NDA-তে দেশে প্রথম পার্থ! কোথা থেকে পড়াশোনা 'টপার' কিশোরের?

অন্যান্য স্কুলের রেজাল্ট কেমন হল?

১) দক্ষিণেশ্বরের জিডি গোয়েঙ্কা স্কুলের ৩৫৬ জন সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল। ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৭৪ জন।

২) ডিপিএস হাওড়ায় ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৭৩ জন। মোট ১২৮ জন পরীক্ষা দিয়েছিল।

৩) সুশীলা বিড়লা গার্লস স্কুলের ১১৭ জন পরীক্ষা দিয়েছিল। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮৫ জন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More