SC raps Haryana Police: 'কমিশনার থেকে SI- পুরো বাহিনীই….', শিশুর ধর্ষণকাণ্ডে হরিয়ানা পুলিশকে তুলোধোনা সুপ্রিম কোর্টের
‘অভিযুক্তদের বাঁচানোর অল-আউট চেষ্টা করেছে’, চার বছরের মেয়ের ধর্ষণকাণ্ডে বিজেপি-শাসিত রাজ্য হরিয়ানার পুলিশকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। সেই রেশ ধরে হরিয়ানা সরকারকে অবিলম্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
চার বছরের মেয়ের ধর্ষণকাণ্ডে হরিয়ানার গুরুগ্রাম পুলিশকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। বুধবার বিজেপি-শাসিত রাজ্যের পুলিশের উপরে চূড়ান্ত উষ্মাপ্রকাশ করে শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে যে কেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? অভিযুক্তদের সুরক্ষা দেওয়ার 'অল-আউট' চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত। সেইসঙ্গে শিশু কল্যাণ কমিটির চূড়ান্ত ভর্ৎসনা করে ভারতের প্রধান বিচারপতি সূর্যকন্তের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ বলেছে, ‘এই শিশু কল্যাণ কমিটির সদস্যদের কে নিয়োগ করেছে? ওঁরা এমন আচরণ করেছেন যে নির্যাতিতা যেন টেবিল বা চেয়ার।’

অবিলম্বে সিট গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের
সেই রেশ ধরে হরিয়ানা সরকারকে অবিলম্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, ওই ঘটনার স্বচ্ছ তদন্তের জন্য মহিলা আইপিএস অফিসারদের নিয়ে সিট গঠন করতে হবে। অবিলম্বে সেই সিট গঠনের বিজ্ঞপ্তি জারি করারও নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকারকে। সেইসঙ্গে ওই ঘটনার যাবতীয় নথিপত্র সিটের হাতে তুলে দেওয়ার জন্য গুরুগ্রাম পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: PM Modi on women security: ‘সন্ধ্যা নামলেই মেয়েদের ফোন করে বাংলার মায়েরা বলেন যে বাড়ি ফিরে এসো’
কী অভিযোগ উঠেছিল?
আর সুপ্রিম কোর্টের গুরুগ্রাম পুলিশকে তুলোধোনা করেছে চূড়ান্ত গাফিলতির অভিযোগ ওঠায়। পুলিশের তরফে জানানো হয়েছিল যে দুই মহিলা গৃহকর্মী ও তাদের এক সহযোগী প্রায় দু'মাস ধরে ওই শিশুকে যৌন হেনস্থা করেছিল। পরবর্তীতে শিশু বিষয়টি বাবা-মা'কে জানানোর পরে অভিযোগ দায়ের করা হয়। গত ৪ ফেব্রুয়ারি দায়ের করা হয় এফআইআর। কিন্তু যেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাতে গুরুগ্রাম পুলিশকে একেবারে তুলোধোনা করেছে শীর্ষ আদালত।
'অপরাধকে লঘু করে দিয়েছে পুলিশ', তুলোধোনা সুপ্রিম কোর্টের
নিজেদের পর্যবেক্ষণে শীর্ষ আদালত বলেছে, এরকম অপরাধকে লঘু করে দেখানোর চেষ্টা করেছে পুলিশ। একেবারে চাঁচাছোলা ভাষায় সুপ্রিম কোর্ট বলেছে, ‘পুলিশ অভিযুক্তকে রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। কমিশনার থেকে সাব-ইনস্পেক্টর- পুরো পুলিশ বাহিনীই সবরকমভাবে চেষ্টা করে গিয়েছে, যাতে তুলে ধরা যায় যে শিশুর কাছে কোনও প্রমাণ নেই বা বাবা-মায়ের (অভিযোগের) কোনও ভিত্তি নেই।'
আরও পড়ুন: গলছে বরফ! ইউনূসের আমলে অবনতি, দুয়ার খুলছে ভারত-বাংলাদেশ বাণিজ্য চুক্তির
সেইসঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে, 'যা প্রমাণ মিলেছে, তাতে ছিঁটেফোটাও সন্দেহ নেই যে পকসো আইনের ছয় নম্বর ধারার আওতায় কোনও অপরাধ ঘটেছে বলে মনে করা হচ্ছে। অথচ অজানা কারণে ১০ নম্বর ধারার আওতায় পুলিশ এফআইআর দায়ের করে অপরাধকে লঘু করে দিয়েছে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


