...
...
Next Story

Jaishankar on Hasina Extradition: ‘পরীক্ষায় পাশ করতে হয়…’, বাংলাদেশে হাসিনাকে ফেরানো নিয়ে ইঙ্গিতবাহী জবাব জয়শংকরের

Jaishankar on Hasina Extradition: শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যখন জটিলতা তৈরি হয়েছে, তখন সেই মন্তব্য করেছেন।

Published on: Aug 22, 2026, 23:59:20 IST
Advertisement

Jaishankar on Hasina Extradition: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি প্রত্যর্পণ করা হবে? ফিরিয়ে দেওয়া হবে বাংলাদেশে? তা নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ইকোনমিকস টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরামের অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘আমি শুধু এটুকু বলতে পারি যে, যে কোনও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সেটিকে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আমাদের জন্যও সম্পর্ক ফলপ্রসূ হতে হবে।’

'প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক একপাক্ষিক হতে পারে না', বললেন জয়শংকর

শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে মুখ খুললেন এস জয়শংকর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই এবং রয়টার্স)
শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে মুখ খুললেন এস জয়শংকর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই এবং রয়টার্স)

সেই রেশ ধরে ভারতের বিদেশমন্ত্রী এটাও স্পষ্টভাষায় বলে দেন যে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কখনও একপাক্ষিক হতে পারে না। তাঁর কথায়, ‘আমি আশা করি না যে প্রতিবেশীরা কেবল আমার স্বার্থেই কাজ করবে। তাদের স্বার্থের বিষয়গুলো আমারও যথাযথভাবে স্বীকার ও সম্মান করতে হবে- ঠিক যেমনটা আমি তাদের কাছ থেকেও প্রত্যাশা করি।’

আরও পড়ুন: National Teacher Award Winners Bengal: ক্লাসরুমে AI থেকে নিজস্ব টিফিন তহবিল: জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন বাংলার ২ জন

তারেক রহমানের ভারত সফর নিয়ে চূড়ান্ত জটিলতা

আর তিনি এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে কিছুটা টানাপোড়েন চলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। সেই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। কয়েক ঘণ্টা আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর জানান, বাংলাদেশের স্বার্থের উপরে সবথেকে গুরুত্ব আরোপ করা হচ্ছে। সেই পরিস্থিতিতে তারেকের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় বাংলাদেশ।

সেই আবহে জয়শংকর যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত তাৎপূর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশেষত গত ৫ অগস্ট হাসিনা ভার্চুয়ালি যে সাংবাদিক বৈঠক করেন, তা নিয়ে বাংলাদেশের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়। সেদিন বাংলাদেশে হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি ছিল। তখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাষণে উষ্মাপ্রকাশ করে ঢাকা। যদিও ভারতও স্পষ্ট জানিয়ে দেয়, হাসিনার সাংবাদিক বৈঠকের সঙ্গে নয়াদিল্লির কোনও যোগই নেই। পুরোটাই আয়োজন করেছে একটি বেসরকারি সংস্থা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe