Argentina and Spain Players Clash: স্পেনের ফুটবলারদের গায়ে হাত তুলল আর্জেন্টিনা, বিশ্বকাপ হেরে দিল গলাধাক্কা, মারলও
Argentina and Spain Players Clash: বিশ্বকাপ ফাইনালের পরে আর্জেন্টিনা এবং স্পেন খেলোয়াড়দের মধ্যে ঝামেলা বেঁধে যায়। স্পেনের একাধিক খেলোয়াড়ের গায়ে হাত তুলতে দেখা যায় আর্জেন্টিনার প্লেয়ারদের। যা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।
Argentina and Spain Players Clash: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অসহায় আত্মসমর্পণের পরে মেজাজ হারিয়ে ফেললেন একাধিক আর্জেন্টাইন ফুটবলার। হাত তুললেন স্পেনের খেলোয়াড়দের গায়ে। গলাধাক্কা দিতে দেখা যায় লিয়েন্দ্রো পারেদেসকে। এমনকী সদ্য বিশ্বকাপজয়ী দল একাধিক খেলোয়াড়কে আর্জেন্টাইন ফুটবলারকে ঘুষি মেরেছেন বলেও অভিযোগ উঠেছে। পালটা তেড়ে যান স্পেনের খেলোয়াড়রা। মাঠের মধ্যে চরম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

স্পেনের উচ্ছ্বাসের সময় এক খেলোয়াড়কে ধাক্কা মোলিনার
আর সেই পুরো ঘটনাটি ঘটেছে ফাইনালে শেষ বাঁশি বাজার পরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শেষ বাঁশি বাজার পরে ছুটে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে যাচ্ছিলেন স্পেনের ফুটবলাররা। সেইসময় স্পেনের এক ফুটবলারকে ধাক্কা মারেন আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা। পালটা তেড়ে আসেন তিনি। স্পেনের আরও কয়েকজন ফুটবলার চলে আসেন সেখানে।
গার্সিয়াকে গলাধাক্কা পারেদেসের
তারইমধ্যে পারেদেসও চলে আসেন। এরিক গার্সিয়াকে গলাধাক্কা দেন। তারইমধ্যে সেখানে চলে আসেন স্পেনের আরও এক খেলোয়াড় (সম্ভবত গাভি) এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। স্পেনের ওই খেলোয়াড় কলার ধরতে যান পারেদেসের জামার। ঠিকমতো কলার ধরার আগেই তাঁকে ধরে মাটিতে ফেলে দেন এক আর্জেন্টাইন ফুটবলার। পারেদেসও ফেলে দেন ওই স্প্যানিশকে। কার্যত WWE-র ধাক্কাধাক্কি চলতে থাকে মাঠে।
কীভাবে সেই ঘটনার সূত্রপাত হয়, তা স্পষ্ট নয়। কোনও উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল নাকি কোনও মন্তব্য করা হয়েছিল নাকি ফাইনালে জঘন্য পারফরম্যান্সের হতাশা থেকে এরকম কাজ করেছেন আর্জেন্টাইন খেলোয়াড়রা, সে বিষয়ে ধন্দ রয়েছে। কিন্তু পুরো ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কোচিং স্টাফরা এসে পরিস্থিতি শান্ত করলেও আর্জেন্টাইন খেলোয়াড়দের ব্যবহারে তুমুল ক্ষোভপ্রকাশ করেন।
চরম লজ্জাজনক, বিরক্ত প্রাক্তন ফুটবলাররা
আইটিভিতে ইংল্যান্ডেরপ্রাক্তন ফুটবলার গ্যারি নেভিল বলেন, ‘এটা লজ্জাজনক।’ আবার বিবিসিতে সর্বকালের অন্যতম সেরা ইংরেজ স্ট্রাইকার এবং প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ারার বলেছেন, ‘পারেদেস কারও মুখের উপর দু'তিনটাে সজোরে ঘুষি মারল। ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


