FIFA World Cup 2026 Champion: ‘নায্য’ গোল বাতিল, তাও বাঁচল না আর্জেন্টিনা, বিশ্বকাপ স্পেনের, স্বপ্ন ভাঙল মেসির

FIFA World Cup 2026 Champion: আর্জেন্টিনাক হারিয়ে ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ জিতল স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতলেন স্প্যানিশরা। ২০১০ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিলেন। এবার দ্বিতীয় স্টার যুক্ত হল। আর আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হল।

Published on: Jul 20, 2026, 03:32:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

FIFA World Cup 2026 Champion: রেফারি নায্য গোল বাতিল করেছিল। তাও বিশ্বকাপ ফাইনালে রক্ষা হল না আর্জেন্তিনার। ১০৬ মিনিটে গোল করে স্পেনকে বিশ্বকাপ জেতালেন ফেরান তোরেস। আর একেবারে যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে স্পেন। কারণ গোলের দিকে লিওনেল মেসির দলের প্রথম শট আসে ম্যাচের ১১৫ তম মিনিটে। যা অবিশ্বাস্য বললেও কম বলা হবে না। যেটুকু যা ম্যাজিক দেখা গিয়েছে, সেটা মেসির পা থেকেই। বাকি সময়টা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চরম হতাশাজনক ফুটবল খেলে। স্পেন যতক্ষণ না গোল করেছে, ততক্ষণ পর্যন্ত আক্রমণ করার ইনটেন্টই দেখা যাচ্ছিল না আর্জেন্টিনার মধ্যে।

বিশ্বকাপ ফাইনালে ফেরানো তোরেসের গোল। (ছবি সৌজন্যে রয়টার্স)
বিশ্বকাপ ফাইনালে ফেরানো তোরেসের গোল। (ছবি সৌজন্যে রয়টার্স)

বিশ্বকাপ ফাইনালে রেকর্ড সেভ মার্টিনেজের

এতদূর অবশ্য ম্যাচটা এগোতেই না, যদি না স্টপেজ টাইমের একেবারে শেষ মিনিটে লামিন ইয়ামালের ফ্রি-কিক সেভ করতেন এমিলিয়ানো মার্টিনেজ। সবমিলিয়ে নির্ধারিত সময় ১০টি সেভ করেন। যা বিশ্বকাপ ফাইনালে রেকর্ড। কিন্তু ফাইনাল থার্ডে আরও একটু ‘শার্প’ হলে বা ফিনিশিং ভালো করতে পারলে দ্বিতীয়ার্ধেই ম্যাচ বের করে নিতে পারত স্পেন। একাধিক সুযোগ পেয়েও মার্টিনেজের হাতে বা তাঁর শরীরের কাছেই মারেন ফেরান্দো তোরেসরা। সেখানে পুরো ৯০ মিনিটে গোলের দিকে একটিও শট মারতে পারেনি আর্জেন্টিনা।

আরও পড়ুন: FIFA World Cup 2026 Golden Boot Winner: মেসির অধরা থেকে গেল ১ ট্রফি‍! সবথেকে ‘ঘৃণার’ ম্যাচই গড়ল ফারাক, কে জিতলেন তবে?

জঘন্য ভুল রেফারির

তারপরও ছবিটা পালটায়নি। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে এনজো ফার্নান্দেজ যে লাল কার্ড দেখেন, সেটা আরও বিভীষিকা হয়ে দাঁড়ায় আর্জেন্টিনার কাছে। এক্সট্রা টাইমের ৯৫ মিনিটে আর্জেন্টিনার জালে বল ঢুকিয়ে দেন নিকো উইলিয়ামস। কিন্তু বল জালে ঢোকার আগেই ফাউলের জন্য বাঁশি বাজিয়ে দেন রেফারি। তাঁর মতে, বক্সের মধ্যে মাইকেল মেরিনো 'ফাউল' করেন। কিন্তু রিপ্লেতে দেখা গিয়েছে যে আর্জেন্টিনার তারকা নিকোলাস ওটামেন্ডির কার্যত এমনিই পড়ে গিয়েছেন। কিন্তু ভারের মাধ্যমেও সেটা দেখা যায়নি। কারণ বল গোললাইন ক্রস করার আগেই বাঁশি বাজিয়ে দেন রেফারি।

আরও পড়ুন: FIFA World Cup 2026 Golden Ball Winner: মেসিদের পিছনে ফেলে বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন স্পেনের ‘মিডফিল্ড-ইন-জেনারেল’

তারপরও অবশ্য গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান মেরিনো। ১০১ মিনিটে উইলিয়ামসের ক্রসটা একেবারে গোলের সামনে পেয়ে যান। কিন্তু ফ্রি হেডার তেকাঠিতে রাখতে পারেননি। তারপরও একাধিক সুযোগ পেয়েছিল স্পেন। সবমিলিয়ে পুরো ম্যাচে ২০টি শট গোলে মারে। তেকাঠিতে ছিল ১১টি শট। কিন্তু ১০৬ মিনিটের আগে পর্যন্ত কিছুতেই জালে বড় জড়াতে পারছিল না স্পেন।

প্রথমার্ধ কীভাবে হয়েছে?

প্রথমার্ধের ছবিটাও সেরকম ছিল। স্পেনের আধিপত্য বা বল পজেশন বেশি ছিল। আর্জেন্টিনা অনেক বেশি ‘ম্যাজিক’ মুহূর্ত খোঁজার চেষ্টা করা হচ্ছিল। সেই রেশ ধরে ডান উইংয়ে লামিন ইয়ামালকে কড়া মার্কিংয়ে রাখেন লিওনেল স্কালোনির ছেলেরা। তাঁর উপর বেশ কড়া চ্যালেঞ্জ করা হচ্ছিল। তারপরও একাধিক সুযোগ তৈরি করেন স্প্যানিশ টিনএজার।

আরও পড়ুন: Trump pats FIFA World Cup 2026 Trophy: বিশ্বকাপ ট্রফির ‘পিঠ’ চাপড়ে দিলেন ট্রাম্প! তারপরই মুখে চওড়া হাসি- ভিডিয়ো

দ্বিতীয় দল হিসেবে ৬০ বছরে বিশ্বকাপ ফাইনালে নজির আর্জেন্তিনার

কিন্তু ফাইনাল পাস ঠিক হচ্ছিল না। তার জেরে সেভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে। সবমিলিয়ে গোলের দিকে মোট তিনটি শট মারে স্পেন। দুটি শট তেকাঠিতে ছিল। আর্জেন্টিনা একটি শটও গোলে মারতে পারেনি। গত ৬০ বছরে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে গোলমুখী কোনও শট মারতে পারেনি। তবে কয়েকবার ম্যাজিক মুহূর্ত তৈরির কাছাকাছি চলে এসেছিল। শেষপর্যন্ত তা রুখে দেন উনাই সিমোন, রড্রিরা। সবমিলিয়ে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More