Pakistan Army Criticism Latest Update: 'যে সেনা জওয়ানদের দাড়ি বাড়াতে দেয়...', তুলোধোনা মুনিরদের, উঠল বাংলাদেশের কথাও
Pakistan Army Criticism Latest Update: আসিম মুনিরের পাকিস্তান সেনার তুমুল সমালোচনা করলেন প্রাক্তন রাষ্ট্রদূত। তবে শুধু আসিম মুনির নয়, সার্বিকভাবে পাকিস্তানি সেনা এবং সর্বোপরি পাকিস্তান দেশেরই তুমুল সমালোচনা করেছেন।
Pakistan Army Criticism Latest Update: পাকিস্তানি সেনার তুলোধোনা করলেন সিঙ্গাপুরের প্রাক্তন রাষ্ট্রদূত বিলাহারি কৌসিকান। সার্বিকভাবে ইসলামাবাদের সমালোচনা করার পাশাপাশি পাকিস্তান সেনার প্রতি চূড়ান্ত বিতৃষ্ণা প্রকাশ করেছেন প্রাক্তন কূটনীতিবিদ। একটি পডকাস্টে তিনি জানান, পাকিস্তানকে কোনওমতে ধরে রেখেছে সেনা। কিন্তু একটা সময় পাক সেনা ধর্মনিরপেক্ষ বাহিনী ছিল। কিন্তু এখন সেটা পুরোপুরি ধর্মীয় বাহিনীতে পরিণত হয়েছে। যখন জওয়ানদের দাড়ি বড় করতে দেয় কোনও দেশের সেনা, তখন বোঝা যায় যে সেটি সমস্যাদায়ক।

বাংলাদেশ জন্মের পরে পাকের মূল বিষয়টিই ভিত্তিহীন হয়েছে, মত বিলাহারির
তবে শুধু পাকিস্তানি সেনা নয়, সার্বিকভাবে ইসলামাবাদের তুমুল সমালোচনা করেছেন কৌসিকান। যিনি একটা সময় সিঙ্গাপুরের রাষ্ট্রদূত হিসেবে পাকিস্তানে দায়িত্ব পালন করেছেন। তাঁর মতে, দক্ষিণ এশিয়ায় মুসলিমদের ‘হোমল্যান্ড’ হিসেবে পাকিস্তান তৈরি করেছিল। কিন্তু ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে পৃথক বাংলাদেশ গঠিত হওয়ার পরেও সেই বিষয়টিই মূল্যহীন হয়ে যায়।
পাক প্রশাসনকে চরম আক্রমণ প্রাক্তন রাষ্ট্রদূতের
পাকিস্তানকে রীতিমতো কটাক্ষ করে একটি ইউটিউব চ্যানেলের পডকাস্টে (হোয়াই শুড উই কেয়ার অ্যাবাউট দ্য ইন্দো-প্যাসিফিক বা আমরা কেন ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় নিয়ে মাথা ঘামাব) সিঙ্গাপুরের প্রাক্তন রাষ্ট্রদূত বলেন, ‘আজ পাকিস্তান কী? ওরা ভারত নয়, সেটা ছাড়া?’
পাকিস্তানকে তুলোধোনা সিঙ্গাপুরের প্রাক্তন রাষ্ট্রদূতের
সেইসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান এমন একটি দেশ, যা সর্বদা পতনের দ্বারপ্রান্তে থাকে। কিন্তু শেষপর্যন্ত কখনওই ভেঙে পড়ে না। মক্কা চুক্তির মাধ্যমে পাকিস্তান নিজেদের প্রাসঙ্গিক তোলার চেষ্টা করছিল। কিন্তু হুথি গোষ্ঠী যখন সৌদি আরবে হামলা চালাল, তখন কি (রিয়াধ) ফোন করেছিল পাকিস্তানকে?’
পরমাণু অস্ত্র না থাকলে পাকিস্তানকে কেউ পাত্তাও দিত না
অর্থাৎ পাকিস্তানের উপরে যে সৌদির কোনও আস্থা নেই, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে সিঙ্গাপুরের প্রাক্তন রাষ্ট্রদূতের কথায়। তাঁর মতে, পাকিস্তান যদি নিজের সমস্যা শুধরে না নেয়, তাহলে রাষ্ট্র হিসেবে ভেঙে পড়ার মুখে চলে যাবে। ইসলামাবাদের হাতে স্রেফ পরমাণু অস্ত্র আছে বলেই পাকিস্তান টিকে আছে। যদি পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র না থাকে, তাহলে কেউ ইসলামাবাদের দিকে ফিরেও তাকাবে না বলে দাবি করেন সিঙ্গাপুরের প্রাক্তন রাষ্ট্রদূত।
তাঁর কথায়, ‘পাকিস্তান যদি নিজেদের সমস্যাগুলির সমাধান না করে, তাহলে রাষ্ট্র হিসেবে সর্বদা ভেঙে পড়ার দোরগোড়ায় থেকে যাবে। সকলে পাকিস্তানকে নিয়ে উদ্বিগ্ন, কারণ ওদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। পাকিস্তানের কাছে যদি পারমাণবিক অস্ত্র না থাকত, তবে কেউ এ নিয়ে মাথা ঘামাত না’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


