IAF New Chief Air Marshal Dixit: বাংলাদেশের যোগ থেকে পাকিস্তানের ‘আতঙ্ক’-কে হচ্ছেন ভারতের নয়া বায়ুসেনা প্রধান?
Indian Air Force New Chief Air Marshal Dixit: ভারতীয় বায়ুসেনার নয়া প্রধান হিসেবে আজ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতের নাম ঘোষণা করা হল। তিনি ২০২৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সেই দায়িত্বে থাকবেন। দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা নিয়ে সেই পদে বসছেন।
Indian Air Force New Chief Air Marshal Dixit: এক অত্যন্ত দক্ষ অফিসার অবসর নিতে চলেছেন। আর তাঁর উত্তরসূরি হিসেবে ভারতীয় বায়ুসেনার প্রধান হতে চলেছেন আরও এক অত্যন্ত দক্ষ অফিসার। ভারতীয় বায়ুসেনার নয়া প্রধান হিসেবে আজ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতের নাম ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রক। আগামী ৩১ অক্টোবর অবসর নিতে চলেছেন বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত (এপি) সিং। আর সেদিন দুপুর-বিকেল থেকে বায়ুসেনার প্রধান হতে চলেছেন এয়ার মার্শাল দীক্ষিত। যিনি আপাতত ভারতীয় বায়ুসেনার ভাইস চিফ পদে আছেন।

চার দশকেরও দীর্ঘ কেরিয়ার এয়ার মার্শাল দীক্ষিতের
আর সেই এয়ার মার্শাল দীক্ষিতের বায়ুসেনার যাত্রাটা শুরু হয়েছিল ১৯৮৬ সালে। ১৯৬৬ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এয়ার মার্শাল দীক্ষিত। পাক্কা ২০ বছর পরে ১৯৮৬ সালের ৬ ডিসেম্বরে ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে অন্তর্ভুক্ত হয়েছিলেন। তারপর থেকে দীর্ঘ পেশাদার কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এয়ার মার্শাল দীক্ষিত। যিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজ (বাংলাদেশ) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তনী।
২০ ধরনেরও বেশি বিমানের অভিজ্ঞতা
মিরাজ-২০০০, মিগ যুদ্ধবিমানের বিভিন্ন ভ্যারিয়েন্ট, কিরণ, জাগুয়ার, আইএল-৭৮, হক, তেজস-সহ অসংখ্য বিমান মিলিয়ে এয়ার মার্শাল দীক্ষিতের ৩,৫০০ ঘণ্টারও বেশি ওড়ার অভিজ্ঞতা আছে। কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাকটারের পাশাপাশি তিনি টেস্ট পাইলটও ছিলেন। ভারতে জাগুয়ার এবং মিগ-২৭ যুদ্ধবিমানের আপগ্রেডেশন, মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটের খুঁটিনাটি যাচাইয়ের মতো বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পালন করেছিলেন।
পাকিস্তানের ‘আতঙ্ক’, ৩ বড় অপারেশনে যুক্ত
সেইসব দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনেও যুক্ত ছিলেন এয়ার মার্শাল দীক্ষিত। সেই তালিকায় আছে অপারেশন সাফেদ সাগর (১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময়), অপারেশন রক্ষক (জঙ্গি দমন অভিযান) এবং অপারেশন সিঁদুরের (২০২৫ সালে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবিরে আক্রমণ এবং পাকিস্তানকে সবক শেখানো) মতো মিশনও আছে।
কী কী পদক পেয়েছেন?
২০০৬ সালে বায়ুসেনা মেডেল পেয়েছিলেন এয়ার মার্শাল দীক্ষিত। তারপরও একের পর এক স্বীকৃতি পেয়েছেন। ২০১১ সালে বিশিষ্ট সেবা মেডেল, ২০২৩ সালে অতি বিশিষ্ট সেবা মেডেল এবং ২০২৬ সালে পরম বিশিষ্ট সেবা মেডেল পেয়েছেন। যিনি এবার ভারতীয় বায়ুসেনার প্রধান হতে চলেছেন। ২০২৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সেই পদে থাকবেন এয়ার মার্শাল দীক্ষিত।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


