...
...
Next Story

Jaishankar in Dhaka:তারেকের হাতে কোন চিঠি পৌঁছে দিলেন জয়শংকর? EAMর মুখোমুখি হলেন পাক স্পিকার, এরপর..

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে এদিন সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর।

Published on: Dec 31, 2025, 19:28:17 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার। বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষযাত্রায় শোকজ্ঞাপন করে অংশ নেন ভারতের বিদেশমমন্ত্রী জয়শংকর। এদিন সকালে বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছন বিদেশমন্ত্রী। ঢাকায় পা রেখেই তিনি সাক্ষাৎ করেন খালেদাপুত্র তারেক রহমানের সঙ্গে। এছাড়াও ইউনুস সরকারের উপদেষ্টা নজরুল ইসলামের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়। ঢাকার বুকে বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে মুখোমুখি হন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক।

তারেক রহমানের সঙ্গে জয়শংকর
 (@hamidullah_riaz/X via PTI Photo) (PTI12_31_2025_RPM092B) *** Local Caption *** (@hamidullah_riaz)
তারেক রহমানের সঙ্গে জয়শংকর (@hamidullah_riaz/X via PTI Photo) (PTI12_31_2025_RPM092B) *** Local Caption *** (@hamidullah_riaz)

এদিন ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী জয়শংকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোকজ্ঞাপনমূলক চিঠি এদিন খালেদাপুত্র তারেকের হাতে তুলে দেন জয়শংকর। নরেন্দ্র মোদীর ব্যক্তিগত এই চিঠি তারেক রহমানের হাতে তুলে দেওয়ার ঘটনা নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টে জানান জয়শংকর। এছাড়াও ভারত সরকারের তরফে তিনি গভীর শোক প্রকাশ করেন খালেদা জিয়ার মৃত্যুতে। জয়শংকর তাঁর পোস্টে লেখেন,'ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।' এরই সঙ্গে তিনি লেখেন,' বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে পথ দেখাবে বলে আস্থা প্রকাশ করা হয়েছে।'

উল্লেখ্য, হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশ থেকে বহুবারই ভারত বিরোধী বার্তা শোনা গিয়েছে। হাদির মৃত্যু খবরের রাতেই নৃশংসভাবে খুন করা হয়েছে দীপু দাসকে। তা নিয়ে তীব্র নিন্দা জানায় দিল্লি। এরপরও একাধিক হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশ থেকে উঠে আসছে। ২০২৪ সালের ৫ অগস্ট অভ্যুত্থানের হাত ধরে শেখ হাসিনার সরকারের পতন ও তাঁর ভারতে আশ্রয় পর্বের পর এই প্রথম বাংলাদেশে পা রাখলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর। যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ।

( Weekly Horoscope 29 December 2025 to 4 January 2026: ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি কেমন কাটবে মেষ থেকে মীনের? রইল রাশিফল)

উল্লেখ্য, এদিন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের শের-এ বাংলায় তাঁর স্বামী তথা সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়া উর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়েছে।

এদিকে, এদিন খালেদা জিয়ার শেষযাত্রায় শোক জ্ঞাপন করতে ঢাকা পৌঁছন নেপাল, শ্রীলঙ্কা সহ একাধিক দেশের প্রতিনিধিরা। পৌঁছন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকও। নেপালের বিদেশমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের বিদেশমন্ত্রী ডি. এন. ধুঙ্গেলরা ঢাকায় পৌঁছন। এদিকে, ঢাকার বুকে এদিন ইউনুস সরকারের প্রতিনিধি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। এরই মাঝে উঠে আসে এক ছবি। যেখানে দেখা যায়, ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের মুখোমুখি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। তাঁদের একে অপরের সঙ্গে করমর্দন করার ছবি পোস্ট করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe