Odesa Port: ইউক্রেনের বন্দর ছাড়তেই জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়, নেপথ্য়ে ‘বন্ধু’ রাশিয়া? নিন্দা দিল্লির, কিয়েভ খুলল মুখ
জাহাজের ১৭ ক্রিউয়ের মধ্যে ৫ জনই ভারতীয়।
ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হচ্ছিল গোল্ডেন লিও নামের এক কার্গো জাহাজ। আর সেই জাহাজেই আছড়ে পড়ে মিসাইল। যার জেরে জাহাজে থাকা ৪ ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে খবর। জাহাজের ১৭ ক্রিউয়ের মধ্যে ৫ জনই ভারতীয়। জানা গিয়েছে, এই বিমান হামলার জেরে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছে দিল্লি। মুখ খুলেছে কিয়েভও।
ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ইউক্রেনে আমাদের মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।’ এছাড়াও বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ভারত এ ধরনের হামলার নিন্দা জানায় এবং পুনর্ব্যক্ত করে যে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা ও নিরীহ বেসামরিক নাবিকদের বিপন্ন করা,অথবা অন্য কোনোভাবে নৌ-চলাচল ও বাণিজ্যের অবাধ স্বাধীনতায় বাধা সৃষ্টি করা,অত্যন্ত নিন্দনীয় এবং তা পরিহার করা উচিত।’ এছাড়াও ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন যে জাহাজটি রাশিয়ান ক্রুজ মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণসাগরে কয়েক সপ্তাহ ধরে চলা হিংসার মধ্যে এটিকে তারা সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে অভিহিত করেছেন।
ইউক্রেনের নৌবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘গোল্ডেন লিও’ জাহাজটিকে তিনটি ক্রুজ মিসাইল দিয়ে আঘাত করে, যার ফলে সেটিতে আগুন ধরে যায়। জাহাজটিতে ভারত ও সিরিয়ার নাবিকরা ছিলেন এবং এটি ভুট্টা বহন করছিল। ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, সারারাত ধরে চলা তল্লাশি ও উদ্ধার অভিযানে দেখা গেছে,জাহাজটির নয়জন নাবিক ও একজন মেরিটাইম পাইলট নিহত হয়েছেন। জাহাজটির মোট ১৭ জন নাবিকের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত জাহাজটি মুম্বইয়ের ওশন গ্রেস শিপিং লিমিটেড-র জাহাজ। ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর জানিয়েছেন যে, চলতি মাসে সেখানে রাশিয়ার হামলায় এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া সোমবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি বাসে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


