Bangladesh Latest:‘হাসিনা উদ্বেগে’, বাংলাদেশে ‘পাকিস্তান-পন্থীরা জোরালো হচ্ছে’, বার্তা আওয়ামি সরকারের Ex মন্ত্রীর
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এককালে হাসিনা সরকারের মন্ত্রী থাকা আরাফত কী বললেন?
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে বৃহস্পতির গভীর রাত থেকে তপ্ত বাংলাদেশ। সেখানে দুটি সংবাদপত্রের দফতরে হামলা চলেছে রাতেই। অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেখানে। ভারতের পড়শি এই দেশের জায়গায় জায়গায় এমন অগ্নিসংযোগ, ঢিল ছোড়ার ঘটনা ঘটে যায়। এই পরিস্থিতিতে দেশের মসনদে রয়েছে অন্তর্বর্তী সরকার। যার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। দেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনা বেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন, এককালে বাংলাদেশের হাসিনা সরকারে থাকা প্রাক্তন মন্ত্রী আরাফত।

'নিউজ এইট্টিন' -র এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন সেদেশের প্রাক্তন মন্ত্রী মহম্মদ এ আরাফত। সাক্ষাৎকারে আরাফত বলেন,' শেখ হাসিনা উদ্বিগ্ন, তিনি নজর রাখছেন কী ঘটছে, সেদিকে। শুরুর দিকে যা ছিল, তার তুলনায় এখনের পরিস্থিতিতে কোনও ফারাক নেই। আপনারা দেখেছেন জনতার হিংসা চারিদিকে।' ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে আসার পর থেকেই তুঙ্গে চড়ে সেদেশে প্রতিবাদের পারদ। এই ইস্যুতে সংবাদপত্র ‘দ্য প্রিন্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ আরাফত বলেন,' ইউনুস গত আগস্ট মাস থেকে মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন। জুলাই-আগস্টে অনেক নিরীহ মানুষ মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এবং তারপর থেকে আরও অনেকে মারা গিয়েছেন। তবুও তাঁরা কেবল তাদের স্বার্থ রক্ষাকারী মৃত্যুকেই স্বীকার করে, প্রকৃত ন্যায়বিচার প্রদানের পরিবর্তে রাজনৈতিক লাভের জন্য তাঁদের ব্যবহার করে।'
( Vastu Shastra Tips: বাস্তুশাস্ত্রমতে বাড়ির কোনদিকে রাখা শুভ? এই ভুল করছেন না তো! রইল বাস্তুটিপস)
এদিকে, বাংলাদেশের বুকে গতরাতে দুটি তাবড় সংবাদমাধ্যমের অফিসে ক্ষিপ্ত জনতা আগুন লাগিয়ে দেয়, তা নিয়ে মন্তব্য করতে গিয়ে নিউজ এইট্টিনের সাক্ষাৎকারে আরাফত বলেন,' এমনকি আওয়ামি লিগের বিরুদ্ধে থাকা বাংলা সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারকেও আক্রমণ করা হচ্ছে।' একইসঙ্গে তিনি বলেন,' বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য কোনও স্থান নেই। এমনকি আওয়ামি লিগের সমালোচকরাও এখন আক্রমণের শিকার হচ্ছেন।' এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি সাফ বলছেন,'বাংলাদেশে পাকিস্তান পন্থী উপাদান জোরালো হচ্ছে।'
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


