...
...
Next Story

Bangladesh Advisor on Hasina: ‘ভারত যদি..’, হাসিনাকে ফিরে পেতে কোন পদক্ষেপে ঢাকা? হুঙ্কার ইউনুসের উপদেষ্টার

নজরুল বলেন,' আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে।'

Published on: Nov 17, 2025, 16:27:09 IST
Advertisement

গত বছরের ৫ অগস্ট বাংলাদেশ থেকে রাতারাতি ক্ষমতাচ্যুত হন সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০২৫ সালের নভেম্বর মাস এসে গেলেও, বাংলাদেশে কোনও নির্বাচন সংগঠিত হয়নি। তবে তা নিয়ে বড় ঘোষণা করেছে বাংলাদেশের তখতে থাকা ইউনুস সরকার। সেই ইউনুস সরকারের আমলেই এবার বিগত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। আর ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শেখ হাসিনা  (Photo by Oli SCARFF / POOL / AFP) (AFP)
শেখ হাসিনা (Photo by Oli SCARFF / POOL / AFP) (AFP)

১৭ নভেম্বর, ২০২৫ সালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে শ্রেষ্ঠ ঘটনা বলে উল্লেখ করেছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার ফাঁসির সাজা হতেই নজরুল বলেন,' আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণ-অভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা, অঙ্গহানির ঘটনা, বিকলাঙ্গ হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিলেন, আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।' এরইসঙ্গে তিনি বলেন,' তাঁর প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি, আজকে জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন।' তবে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা কোন পদক্ষেপ নিচ্ছে? তা নিয়ে নজরুল বলেন,' আমি আজকে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে এ দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ।' উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের জেরে পদচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার থেকে তিনি ভারতের আশ্রয়েই রয়েছেন।

এই বিচারের রায় নিয়ে আসিফ বলেন,'আমি (রায়ে) বিস্মিত না, শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা, অকাট্য ও জোরালো প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যেকোনও আদালতে বিচার হলে তাঁদের সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe