Bangladesh Air Force in Tarang Shakti: F-35 যুদ্ধবিমানের ছোঁয়া পাচ্ছে বাংলাদেশি বায়ুসেনা, নেপথ্যে ভারত, থাকছে রাফালও

Bangladesh Air Force in Tarang Shakti: মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এফ-৩৫ যুদ্ধবিমানের ছোঁয়া পাচ্ছে বাংলাদেশি বায়ুসেনা। আর সেটার নেপথ্যে আছে ভারতীয় বায়ুসেনা। থাকছে রাফাল যুদ্ধবিমানও।

Published on: Sep 22, 2026, 19:39:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bangladesh Air Force in Tarang Shakti: ভারতের 'তরঙ্গ শক্তি' সামরিক মহড়ায় যোগ দিচ্ছে বাংলাদেশে বায়ুসেনাও। আজ ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, 'তরঙ্গ শক্তি'-র দ্বিতীয় সংস্করণে যোগ দিচ্ছে মোট সাতটি দেশ। যে তালিকায় আছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি এবং বাংলাদেশ। আর ভারতীয় বায়ুসেনা আয়োজিত সপ্তাহদুয়েকের সেই সামরিক মহড়ায় সবথেকে বেশি নজর থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এফ-৩৫ যুদ্ধবিমানের দিকে।

তরঙ্গ শক্তি সামরিক মহড়ায় এফ-৩৫ যুদ্ধবিমান, রাফাল যুদ্ধবিমানের মতো ফাইটার জেট থাকবে। (ছবিটি প্রতকী, সৌজন্যে ফেসবুক F-35 Lightning II Joint Program Office এবং এক্স Indian Air Force)
তরঙ্গ শক্তি সামরিক মহড়ায় এফ-৩৫ যুদ্ধবিমান, রাফাল যুদ্ধবিমানের মতো ফাইটার জেট থাকবে। (ছবিটি প্রতকী, সৌজন্যে ফেসবুক F-35 Lightning II Joint Program Office এবং এক্স Indian Air Force)

অতীতে ভারতের এয়ার শোয়ে এসেছিল F-35 যুদ্ধবিমান

ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, গত বছরের এরো ইন্ডিয়া শো'তে এফ-৩৫ যুদ্ধবিমান অংশগ্রহণ করলেও এই প্রথমবার বহুদেশীয় 'তরঙ্গ শক্তি' সামরিক মহড়ায় যোগ দেবে মার্কিন ফাইটার জেট। তাছাড়াও ‘স্টার’ হিসেবে থাকছে ফ্রান্স এবং ভারতের রাফাল যুদ্ধবিমান। থাকছে ভারতের সুখোই-৩০এমকেআই, মিরাজ, মিগ-২৯, তেজস যুদ্ধবিমান। আমেরিকার না হলেও সংযুক্ত আরব আমিরশাহি এফ-১৬ যুদ্ধবিমানও সেই সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: Indian Air Force Officer Bravery: কলাইকুন্ডার আকাশে ৪ পাক ফাইটারকে তছনছ করেন, বাঁচান কলকাতাকে, প্রয়াত ভারতের সেই 'হিরো'

কোন দেশের কোন সামরিক বিমান যোগ দিতে পারে?

১) ভারত: রাফাল যুদ্ধবিমান, মিরাজ-২০০০ যুদ্ধবিমান, জাগুয়ার যুদ্ধবিমান, তেজস যুদ্ধবিমান, মিগ-২৯ যুদ্ধবিমান, সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান-সহ ভারতীয় বায়ুসেনার অন্যান্য সামরিক বিমান এবং সম্পদ।

২) ফ্রান্স: রাফাল যুদ্ধবিমান, মাল্টিরোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট (MRTT), এয়ারবাস এ৪০০এম বিমান।

৩) আমেরিকা: এফ-৩৫ যুদ্ধবিমান, কেসি-১৩৫।

৪) অস্ট্রেলিয়া: সি-১৩০।

৫) জার্মানি: এ৪০০এম বিমান।

৬) শ্রীলঙ্কা: কিং এয়ার ৩৫০।

৭) সংযুক্ত আরব আমিরশাহি: এফ-১৬ যুদ্ধবিমান, গ্লোবাল ৬০০০।

৮) বাংলাদেশ: সি-১৩০জে।

আরও পড়ুন: Turkey buys record diesel from India: ভারতের থেকে 'রেকর্ড' পরিমাণ ডিজেল কিনল পাকের ‘বন্ধু’ তুরস্ক, কত শুনলে চমকে যাবেন

প্রথমবার 'তরঙ্গ শক্তি'-তে ৮০০-র বেশি সর্টি, ফ্লাইং আওয়ার কত ছিল?

এমনিতে ২০২৪ সালে প্রথমবার 'তরঙ্গ শক্তি'-র আয়োজন করা হয়েছিল। সেই বছর দু'দফায় সুলুর, যোধপুরে সামরিক মহড়া হয়েছিল। তাতে যোগ দিয়েছিল ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো বিভিন্ন দেশের যুদ্ধবিমান। আজ ভারতীয় বায়ুসেনার ভাইস চিফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বলেছেন, ‘২০২৪ সালের তরঙ্গ শক্তির ব্যাপ্তি এবং ফলাফল অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। দুটি দফায় ১১টি দেশ অংশগ্রহণ করেছিল।’ সেইসঙ্গে তিনি জানান, ৮০০-র বেশি সর্টি হয়েছিল। ফ্লাইং আওয়ার ১,০০০-র বেশি ছিল।

আরও পড়ুন: Gas found near Odisha Coast: প্রাকৃতিক গ্যাস মিলল বাংলার কাছেই! উপকূলের সামনে হওয়ায় দ্রুত আয়ের লক্ষ্যে ONGC

দ্বিতীয় ‘তরঙ্গ শক্তি’ সামরিক মহড়া কবে হবে?

সেখানে এবার আয়োজক ভারত ছাড়াও সাতটি দেশ অংশগ্রহণ করছে ‘তরঙ্গ শক্তি’ সামরিক মহড়ায়। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে যোধপুর এয়ার ফোর্স স্টেশনে সেই মহড়া শুরু হবে। আর চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More