Bangladesh Azadi Andolon: 'সেভেন সিস্টার্স স্বাধীন করতে পারি আমরা… বাংলাদেশ জেগে উঠলে ছিন্নভিন্ন হবে ভারত'

Bangladesh Azadi Andolon: আজাদি আন্দোলনের নেতা বলেন, 'বাংলাদেশের ওপর ভারত নির্ভরশীল। বাংলাদেশকে বলা হয়, তিনদিক দিয়ে ভারতে ঘেরা। এটা বাংলাদেশের সবথেকে বড় শক্তি। আমরা ভৌগলিক ভাবে এমন অবস্থানে আছি, যেখান থেকে আমরা ভারতের সেভেন সিস্টারকে স্বাধীন করতে পারি। বাংলাদেশ জেগে উঠলে ভারত ছিন্নভিন্ন হয়ে যাবে।'

Published on: May 12, 2026 8:38 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bangladesh Azadi Andolon: ভুয়ো ভিডিয়ো দেখে লাফালাফি শুরু হয়েছে বাংলাদেশে। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গে নাকি বিজেপি সরকার গঠন করার পরে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে। এই আবহে ঢাকার শাহাবাগে 'আজাদি আন্দোলন' ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল ১১ মে। সেখান থেকে ভারত ভাগ করার ডাক দেওয়া হয়। এই সমাবেশে বক্তব্য রাখার সময় মহম্মদ মাহফুজ নামে এক নেতা বলেন, 'পশ্চিমবঙ্গে বিজেপি সরকারে আসার পরে নৃশংস হামলা শুরু হয়েছে মুসলিমদের ওপরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলিম নিধনে নেমেছে। বিজেপি সরকার যদি এমন চালিয়ে যায়, তাহলে এই শাহাবাগ থেকে আজাদি আন্দোলন শুরু হবে। আন্দোলনী ভাইয়েরা, আপনারা প্রস্তুতি শুরু করুন।' এদিকে তারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলে, তারা ভারতের কাছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে কোনও প্রতিবাদ জানায়নি। (আরও পড়ুন: পশ্চিমবঙ্গ নিয়ে অপপ্রচার বাংলাদেশে, কী বললেন সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী?)

ঢাকার শাহাবাগে 'আজাদি আন্দোলন' ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল ১১ মে।
ঢাকার শাহাবাগে 'আজাদি আন্দোলন' ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল ১১ মে।

আরও পড়ুন: হিন্দুদের ওপর নির্যাতন হলে পদত্যাগ… দাবি ভারতকে 'সম্মান' করা বাংলাদেশি ধর্মমন্ত্রীর

এরপর মহম্মদ শাকিব নামে এক নেতা এসে বলেন, 'পশ্চিমবঙ্গে ৯২ লাখ মুসলিমের ভোট বাতিল করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে।' উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬৫ লাখ ভোটার নয় মৃত ছিল, নয়ত ডুপ্লিকেট বা স্থানান্তরিত ছিল। এই ভোটারদের মধ্যে অধিকাংশই ছিল হিন্দু। এবং যে ২৭ লাখ নাম বিচারাধীন থাকা অবস্থায় বাদ পড়ে, তাতেও অনেক হিন্দু ভোটারের নাম ছিল। এই আবহে বিষয়টি সঠিক ভাবে না জেনে শুনেই ভুলভাল ভাষণ রাখেন এই নেতা। এহেন শাকিব আবার বলেন, 'দক্ষিণ ভারতে বাংলাদেশ পরাশক্তি হয়ে উঠবে।' এরই সঙ্গে তিনি বলেন, 'বাংলাদেশের ওপর ভারত নির্ভরশীল। বাংলাদেশকে বলা হয়, তিনদিক দিয়ে ভারতে ঘেরা। এটা বাংলাদেশের সবথেকে বড় শক্তি। আমরা ভৌগলিক ভাবে এমন অবস্থানে আছি, যেখান থেকে আমরা ভারতের সেভেন সিস্টারকে স্বাধীন করতে পারি। বাংলাদেশ জেগে উঠলে ভারত ছিন্নভিন্ন হয়ে যাবে।'

উল্লেখ্য, বাংলাদেশে ভুয়ো সব ভিডিয়ো ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইয়েমেন বা বাংলাদেশের নিজেরই ভিডিয়ো ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, মুসলিমদের বাড়িতে নাকি আগুন লাগানো হচ্ছে বা মাদ্রাসায় হামলা করা হচ্ছে। এই সব ভুয়ো ভিডিয়োর পর্দা ফাঁস হয়েছে ইতিমধ্যেই। তা সত্ত্বেও ঢাকায় মৌলবাদী সংগঠনগুলি ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। ঢাকা থেকে ফের একবার শুরু হয়েছে ভারত বিরোধী স্লোগানের পালা। ভারত ভাগ করে দেওয়ার দাবি উঠেছে সেই দেশে। এরই সঙ্গে সেই দেশের সংখ্যালঘুদের শান্তিতে বাঁচতে দেওয়া হবে না বলেও হুমকি দিচ্ছে ইসলামি কট্টরপন্থীরা। এই নিয়ে ঢাকার বায়তুল মোকারম জাতীয় মসজিদ থেকে শুরু করে শাহাবাগ চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ চলছে। আর এর জেরে বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে।

এদিকে এই ইস্যুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, 'অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এই ধরনের ঘটনার কোনও সত্যতা পাওয়া যায়নি। এর জেরে বাংলাদেশেও কোনও নেতিবাচক প্রভাব এখনও পড়েনি।' তিনি জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ নিয়ে বাংলাদেশে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More