...
...
Next Story

Bangladesh on Macca Pact Risk: বাংলাদেশের বিপদ বাড়বে মক্কা প্যাক্টে যোগ দিলে? বড় দাবি মন্ত্রীর, 'চাপ' জামাতের

Bangladesh on Macca Pact Potential Risk: মক্কা চুক্তি নিয়ে বড় বার্তা বাংলাদেশের মন্ত্রীর। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেটায় বাংলাদেশ যোগদান করবে কিনা, তা নিয়ে এখন আলোচনা চলছে।

Published on: Aug 30, 2026, 18:59:16 IST
Advertisement

Bangladesh on Macca Pact Potential Risk: মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের ক্ষেত্রে বাংলাদেশ কোনও ঝুঁকি দেখছে না বলে দাবি করল ঢাকা। সরকারি সংবাদসংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদন অনুযায়ী, রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরকে প্রশ্ন করা হয়েছিল যে মক্কা চুক্তিকে শেষপর্যন্ত যোগদান করলে ঢাকাকে যে সব ঝুঁকির মুখে পড়তে হতে পারে, সে ব্যাপারে কী ভাবছেন। সেই প্রশ্নের জবাবে হুমায়ুন দাবি করেন, বৈদেশিক নীতি এবং সুরক্ষার ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও রক্ষা করতে পারে ভারসাম্য। সেই পরিস্থিতিতে মক্কা প্যাক্টে যোগদানের ক্ষেত্রে কোনও ঝুঁকি দেখছেন না বলে দাবি করেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী।

'আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখব’

মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে আগেই ইতিবাচক বার্তা দিয়েছে বাংলাদেশ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে আগেই ইতিবাচক বার্তা দিয়েছে বাংলাদেশ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

তিনি বলেন, ‘বাংলাদেশের মতো দেশকে বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার গতিপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যন্ত সমন্বিত ও নমনীয় উপায়ে বিদেশনীতি ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতার বিষয়গুলি নিয়ে এগিয়ে চলতে হবে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখব।’

আরও পড়ুন: Uranium Supply Deal: প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান, উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি ভারতের

মক্কা চুক্তি নিয়ে একই পথে বাংলাদেশের শাসক ও বিরোধী

আর তিনি এমন একটা সময় সেই মন্তব্য করেন, যখন পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে বাংলাদেশ। শুধু বাংলাদেশের শাসক দল নয়, বিভিন্ন বিরোধী দলও সেই মক্কা চুক্তিতে ঢাকার যোগদানের পক্ষে সওয়াল করেছে।

বাংলাদেশের জামায়াতে ইসলামির আমির বা প্রধান শফিকুর রহমান যেমন বলেছেন, ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টা বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব ও অভ্যন্তরীণ বিষয়। দেশ ও জনগণের প্রয়োজন ও স্বার্থ বিবেচনায় বাংলাদেশ যদি কোনও সিদ্ধান্ত নেয়, তবে তাতে অন্য কারও বিচলিত বা উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।’

আরও পড়ুন: India's AI Fighter Jet: পাইলট ছাড়াই উড়বে ভারতের ‘প্রথম ফাইটার জেট’! পাকের ঘুম ওড়ানোর নয়া ‘ট্রেলার’

সংশ্লিষ্ট মহলের মতে, আসলে ঘুরিয়ে ভারতের উপরে চাপ তৈরির চেষ্টা করছেন জামায়াতের আমির। যদিও বাংলাদেশ যে মক্কা চুক্তিতে যোগদান দেবে, তা নিয়ে ভারত সেরকম কোনও মন্তব্য করেনি। নয়াদিল্লি শুধু বলেছে যে পুরো বিষয়টার উপরে নজর রাখা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe