Bangladesh Durga Puja 2026 Planning: নমাজ আগে, দুর্গাপুজো পরে? ‘প্রয়োজনীয় নীরবতা’ বজায় রাখতে হবে, নির্দেশ বাংলাদেশের

Bangladesh Durga Puja 2026 Planning: তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরে প্রথমবার দুর্গাপুজো হতে চলেছে বাংলাদেশে। আর সেই আবহে বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মহম্মদ শামিম কায়সার জানালেন যে নমাজের সময় ‘প্রয়োজনীয় নীরবতা’ বজায় রাখতে হবে।

Published on: Sep 29, 2026, 23:16:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Bangladesh Durga Puja 2026 Planning: দুর্গাপুজো আসতে না আসতেই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বাংলাদেশে। অভিযোগ উঠেছে যে পঞ্চগড়ের দেবীগঞ্জে এলাকায় ভেঙে ফেলা হয় প্রতিমা। সেই আবহে দুর্গাপুজোর সময় যাতে নতুন করে এরকম ঘটনা না ঘটে, সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে বলে দাবি করলেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মহম্মদ শামিম কায়সার। তবে সেইসঙ্গে তিনি এটাও জানিয়েছেন, নমাজের সময় যেন ‘প্রয়োজনীয় নীরবতা’ বজায় রাখতে হবে।

বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মহম্মদ শামিম কায়সার। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মহম্মদ শামিম কায়সার। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দাবি বাংলাদেশের মন্ত্রীর

তারইমধ্যে অবশ্য বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী দাবি করেছেন, যাতে সুরক্ষিতভাবে দুর্গাপুজো পালন করতে পারেন হিন্দুুরা, তা নিশ্চিত করতে তারেক রহমান সরকার বদ্ধপরিকর। সেজন্য বন্দোবস্ত করা হবে প্রয়োজনীয় নিরাপত্তার। কোনওরকমভাবে গুজব ছড়ানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করা হলে দোষীদের রেয়াত করা হবে না। ধর্মীয় পরিচয় দেখা হবে না বলেও দাবি করেছেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: Pakistan Submarine fires Missile: আরব সাগরে ‘আধুনিক’ সাবমেরিন থেকে মিসাইল ছুড়ল পাকিস্তান! আরও চিন্তা বাড়ল ভারতের

দুর্গাপুজোয় অনুদান বৃদ্ধির ঘোষণা বাংলাদেশের

আর ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর সেই দাবির মধ্যেই দুর্গাপুজোর অনুদান বৃদ্ধির ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুর্গাপুজোর জন্য এই বছর চার কোটি টাকা আর্থিক অনুদান চাওয়া হয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তরফে। তবে সেই অঙ্কটা বাড়িয়ে পাঁচ কোটি টাকা দেওয়া হবে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরের সূত্র উদ্ধৃত করে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: India rejects Turkey president comment: ভারতের ‘কানমলা’ খেল তুরস্ক! পাকিস্তানের বিভীষিকার দিনে 'মুখ' পুড়ল বন্ধু দেশেরও

দুর্গাপুজোর আবহেই টানা ৫ দিন ছুটি বাংলাদেশে

সেইসঙ্গে দুর্গাপুজোর সময় এবার বাংলাদেশে ছুটি বাড়ানো হচ্ছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নবমী হওয়ায় আগেই আগামী ২০ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি থাকবে দশমীতেও (২১ অক্টোবর)। তারপর অফিস খোলার কথা ছিল আগামী ২২ অক্টোবর থেকে। তবে সেদিনও ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। ২৩ অক্টোবর (শুক্রবার) এবং ২৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে। সেই পরিস্থিতিতে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি থাকবে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More