...
...
Next Story

Anti India Message in Bangladesh ‘ভারত যতদিন টুকরো টুকরো না হবে…’,ইউনুসের দেশ থেকে প্রাক্তন সেনা অফিসারের হুঙ্কার!

খবরে বাংলাদেশের প্রাক্তন সেনা অফিসার আবদুল্লাহি আমান আজমি। তাঁর আরও এক রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি জামাত-এ-ইসলামির প্রাক্তন চিফ গুলাম আজমের পুত্র।

Published on: Dec 3, 2025, 19:59:39 IST
By
Prefer HTon Google
Advertisement

২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ঢাকা-দিল্লি সম্পর্ক ঘিরে নানান চর্চা হয়েছে। এরই মাঝে বাংলাদেশের তরফে বহুবার ভারত বিরোধী নানান বক্তব্যে সেদেশের বহু রাজনৈতিক নেতারা সরব হয়েছেন। এবার খবরে বাংলাদেশের প্রাক্তন সেনা অফিসার আবদুল্লাহি আমান আজমি। তাঁর আরও এক রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি জামাত-এ-ইসলামির প্রাক্তন চিফ গুলাম আজমের পুত্র। সদ্য ঢাকায় এক প্রেস কনফারেন্সে তাঁরই মুখে উঠে এল ভারত-বিরোধী বুলি!

‘ভারত যতদিন টুকরো টুকরো না হবে…’,ইউনুসের দেশ থেকে প্রাক্তন সেনা অফিসারের হুঙ্কার!
‘ভারত যতদিন টুকরো টুকরো না হবে…’,ইউনুসের দেশ থেকে প্রাক্তন সেনা অফিসারের হুঙ্কার!

সম্প্রতি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হতেই তাঁর আরোগ্য কামনা করে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দেখা যায়, বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির তরফে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি টুইট পোস্ট হয়। উল্লেখ্য, এককালে এই বিএনপির নেতা রুহুল রিজভি সহ অনেকেই চূড়ান্ত ভারত বিরোধিতায় সোচ্চার হন। ভারতীয় কাপড় পুড়িয়ে বাংলাদেশের মাটিতে তাঁরা প্রতিবাদও করেন। এবার ভারত বিরোধী বড়সড় বার্তা উঠে এল বাংলাদেশের সেনার প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহি আমান আজমির তরফে।

( Rohit Rishabh: শর্মাজির সঙ্গে গল্পে মজেছিলেন ছিলেন পন্থ! হঠাৎই রোহিতের চোখে… কী ঘটল? Video নিয়ে নেটপাড়া কী বলছে!)

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe