Bangladesh on Chinese J-10CE Fighter Jet: পাকিস্তানের 'গ্যাস' খেল বাংলাদেশ! ভারতের সঙ্গে টানাপোড়েনের সময় করল বড় ঘোষণা

পাকিস্তানের 'গ্যাস' হজম করে নিল বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান নিজে মুখে সেই ঘোষণা করেছেন, যখন ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছে।

Published on: Aug 25, 2026, 19:24:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bangladesh on Chinese J-10CE Fighter Jet: পাকিস্তানের 'গ্যাস' খেয়ে নিল বাংলাদেশ। আর সেই ‘গ্যাস’ খেয়ে নিয়ে চিনা যুদ্ধবিমান জে-১০সিই কেনার আগ্রহ প্রকাশ করল ঢাকা। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, বাংলাদেশি বায়ুসেনাকে আরও আধুনিক করে তোলার চেষ্টা করা হচ্ছে। সেজন্য ফোর্থ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন কেনার তোড়জোড় চলছে। সেই রেশ ধরেই চিনা যুদ্ধবিমান জে-১০সিই কেনার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে সেই যুদ্ধবিমানের দর নিয়ে আলোচনা করেছে একটি কমিটি। তৈরি করা হয়েছে খসড়া চুক্তি।

পাকিস্তানের 'গ্যাস' খেয়ে নিল বাংলাদেশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @PakinBangladesh)
পাকিস্তানের 'গ্যাস' খেয়ে নিল বাংলাদেশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @PakinBangladesh)

পাকিস্তানের মিথ্যের জালে ফাঁসল বাংলাদেশ

আর কেন চিনা যুদ্ধবিমান জে-১০সিই কিনতে আগ্রহী ঢাকা, তা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার ব্যাখ্যা শুনে সংশ্লিষ্ট মহল বলছে যে মিথ্যে বলায় পাকিস্তান সত্যিই বিশেষজ্ঞ। বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, জাহেদ বলেছেন, 'ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সময় ভারতের রাফাল বিমান ভূপাতিত হয়েছিল। আর তা করেছিল চিনের জে-১০ বিমান। এই তথ্য এখন নিশ্চিতভাবে প্রমাণিত।'

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর জবাব ও নিখাদ কমেডি

যে ‘প্রমাণের’ কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেটা দিতে পারেনি খোদ পাকিস্তানই। পহেলগাঁও হামলার পরে ভারত যখন অপারেশন সিঁদুর চালিয়েছিল, তখন একটা ক্ষেত্রেই জিতেছিল পাকিস্তান - সেটা হল মিথ্যে ছড়ানোয়। এমনকী এমন-এমন সব দাবি করা হচ্ছিল, যা শুনে হাসাহাসি পড়ে গিয়েছিল।

আরও পড়ুন: Fish Market named after PM Modi: মোদীর নামে মাছের বাজার! ‘উনি জীবনেও সামুদ্রিক জীবন খাননি, সম্পূর্ণ নিরাষিমাশী’

একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছিলেন যে ভারতের নাকি পাঁচটি যুদ্ধবিমান ভূপতিত করেছে ইসলামাবাদ। আর সেই দাবির স্বপক্ষে যখন সাংবাদিক প্রমাণ চান, তখন তথমত খেয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 'এটা তো পুরো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়ায় নয়, ভারতের সোশ্যাল মিডিয়ায়। আর সেইসব যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছে কাশ্মীরে।'

আরও পড়ুন: Bangladesh Jamaat on Hasina: ‘কোনও অবস্থাতেই বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না’! হাসিনাকে হুমকি জামাত প্রধানের

যে হাস্যকর কথা শুনে সাংবাদিক বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় কী ছড়াচ্ছে, সেটা জানতে চাইছেন না। নির্দিষ্টভাবে প্রমাণ চাইছেন বলে জানান সাংবাদিক। সেই প্রমাণ আর কখনওই দিতে পারেনি পাকিস্তান। কিন্তু বাংলাদেশ সেই পাকিস্তানের ‘গ্যাস’ খেয়ে নিয়েছে । আর চিনা যুদ্ধবিমান কেনার তোড়তোড় করছে।

আরও পড়ুন: Bihar Students protest: পরীক্ষা বাতিলের দাবিতে রণক্ষেত্র বিহার! পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ ছাত্রদের, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাকিস্তানের ৯ বিমান ধ্বংস করেছে ভারত

অথচ বাস্তবে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কমপক্ষে ন'টি বিমান ধ্বংস করে দিয়েছে ভারত। একেবারে নির্দিষ্ট তথ্য বিশ্লেষণ করে ভারতীয় সামরিক বাহিনীর তরফে সেই তথ্য জানানো হয়েছে। যে তালিকায় পাকিস্তানের ন'টি যুদ্ধবিমান, একটি সি-১৩০ হারকিউলিস বিমান, দুটি উন্নত নজরদারি বিমানও আছে বলে সূত্রের খবর।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More