...
...
Next Story

Bangladesh High Commission: ঢাকার প্রেশার গেম? দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বড় পদক্ষেপ, কী ঘটেছে?

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে অনির্দিষ্টকালের জন্য বন্দ ভিসা পরিষেবা।

Updated on: Dec 22, 2025, 21:22:04 IST
By
Prefer HTon Google
Advertisement

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন যাবতীয় ভিসা পরিষেবা স্থগিত রেখেছে বলে দাবি করছে বাংলাদেশের একাধিক মিডিয়া রিপোর্ট। ভিসা পরিষেবার পাশাপাশি, কনস্যুলার পরিষেবা দেওয়াও বন্ধ রয়েছে বাংলাদেশের দিল্লির হাইকমিশনে। এই পদক্ষেপে কি ইউনুস সরকার দিল্লিকে কূটনৈতিক চাপে রাখার চেষ্টায়? উঠছে নানান প্রশ্ন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কোন পদক্ষেপে?

 (PTI Photo)(PTI12_19_2025_000628B) (PTI)
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কোন পদক্ষেপে? (PTI Photo)(PTI12_19_2025_000628B) (PTI)

এর আগে, এর আগে চলতি সপ্তাহেই নিরাপত্তাজনিত কারণের জেরে বাংলাদেশের চট্টগ্রাম সহ বহু জায়গায় ভিসা পরিষেবাকেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। তারপরই এল বাংলাদেশের পদক্ষেপ। জানা গিয়েছে, ভারতীয়দের ভিসা দেওয়া আপাতত স্থগিত রাখছে বাংলাদেশ, আর তা স্থগিত থাকছে অনির্দিষ্টকালের জন্য।

কিছুদিন আগেই দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ঘিরে বাংলাদেশের সংবাদমাধ্যমেের একাংশে উঠে আসা এক রিপোর্ট ঘিরে মুখ খোলে ভারতের বিদেশমন্ত্রক। সেই রিপোর্টকে 'ভ্রান্ত' বলে আখ্যা দেওয়া হয়েছে দিল্লির তরফে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাফ জানিয়ে দেন, ‘'বাংলাদেশি সংবাদমাধ্যমের সেই বিভ্রান্তিমূলক প্রচার আমাদের নজরে এসেছে। কিন্তু সত্যিটা হল, ২০ ডিসেম্বর নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন।’ ভারত সাফ জানিয়ে দেয়,'কোনও সময়েই হাইকমিশনের বেড়া ভাঙার চেষ্টা হয়নি বা নিরাপত্তা সংক্রান্ত কোনও প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ঘটনার ভিডিও প্রকাশ্যে রয়েছে, যা থেকে প্রকৃত পরিস্থিতি কী ছিল, সহজেই জানা যায়।'

এদিকে, হাদির মৃত্যুর খবর আসার রাতে চট্টগ্রামে বাংলাদেশের উত্তাল বিক্ষোভরত জনতার একাংশ ভারতের সহকারী হাইকমিশনে হামলার চেষ্টা চালায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, রুখে দেন কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা, এমনই তথ্য তুলে ধরে রিপোর্ট প্রকাশ্যে আসে। এদিকে, সদ্য রবিবার, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রণধীর জয়সওয়াল বলেছেন,'ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সমস্ত বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার দায় ভারত কঠোরভাবে পালন করে।'

লুটের টাকায় কেনা ফ্রিজ, টিভি উদ্ধার:-

এদিকে, বাংলাদেশের দুই সংবাদমাধ্যমের অফিসে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ধৃত নাইম ইসলামের কাছ থেকে লুটের ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে 'প্রথম আলো'র রিপোর্ট। এছাড়াও লুটের টাকায় কেনা ফ্রিজ আর টিভিও উদ্ধার হয়েছে বলে খবর। প্রসঙ্গত, হাদির মৃত্যুর খবর গত বৃহস্পতিবার বাংলাদেশে ছড়িয়ে পড়তেই সেদেশের বহু জায়গায় লুট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তার আঁচ থেকে বাদ যায়নি সংবাদমাধ্যমের অফিসও।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe